

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হাত-পা ও মুখে টেপ মোড়ানো অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ১২টার দিকে নাসিরনগর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি টাইলসের দোকানের পাশে কাশবনের ঝোপের ভেতর লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা নাসিরনগর থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ক্রাইম সিন হিসেবে সংরক্ষণ করেছে। ঘটনাস্থলে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) টিম এসে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। লাশটি উদ্ধারের পর লাশের পরিচয় পাওয়া যায়। তার বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার চিকনপুর গ্রামের। সে ওই গ্রামের মোঃ আওয়াল মিয়ার ছেলে। তার নাম মোঃ আরজান মিয়া। সে পেশায় একজন অটো ড্রাইভার। তার অটো গাড়িটি নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল বেণীপাড়ায় পাওয়া গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তার হত্যার কারণ ও ঘটনার বিস্তারিত তদন্তের পর জানা যাবে বলে পুলিশ জানায়।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

