1. admin@haworbarta.com : admin :
ছাতকে সাংবাদিক তাজিদুলের নানার দাফন সম্পন্ন, শোক - Haworbarta
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ নাসিরনগরে লেপের দোকান পুড়ে ছাই  ➤ ছাতকে দুই সড়ক প্রকল্পে ঝুঁকিতে জনজীবন দুর্ঘটনার শঙ্কা,তদারকী নিয়ে প্রশ্ন ➤ বাংলাদেশ ফিমেইল একাডেমি সুনামগঞ্জের দিরাইয়ে পরিদর্শনে আসেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ ➤ সুনামগঞ্জের সীমান্তবর্তী ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ ➤ সুনামগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ২৮ বিজিবির কঠোর নিরাপত্তা ব্যবস্থা ➤ ছাতকে সাংবাদিক তাজিদুলের নানার দাফন সম্পন্ন, শোক ➤ চেলা নদীতে সীমানা নির্ধারণ, ৭ মাস পর বারকি শ্রমিকদের ঈদ আনন্দ ➤ মামুনুল হকের সুনামগঞ্জ সফর উপলক্ষে তাহিরপুরে প্রস্তুতিমূলক সভা” ➤ শান্তিগঞ্জে ডিবির অভিযানে মুয়াজ্জিনের চুরি যাওয়া মোবাইল উদ্ধার ➤ সুনামগঞ্জের বিজিব”র পৃথক অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ

ছাতকে সাংবাদিক তাজিদুলের নানার দাফন সম্পন্ন, শোক

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ফটোকার্ড

স্টাফ রিপোর্টার,

সিলেটের বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নের নোয়াগাঁও তেঘরী গ্রামের মুরব্বি, ছাতক মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক তাজিদুল ইসলামের নানা আলতাব আলী (৭০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার সকাল পৌনে ৮টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে স্ত্রী, ১ছেলে ও ১ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। বিকেল ৩টার দিকে নোয়াগাঁও জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে গ্রাম ও এলাকায় এবং পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, এনটিভি ইউরোপের ছাতক প্রতিনিধি, দৈনিক সিলেট বাণীর স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামগঞ্জের চিত্র-এর সম্পাদক মো. তাজিদুল ইসলামের নানা আলতাব আলীর মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ছাতক উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহবায়ক কাজী রেজাউল করিম রেজা, সদস্য সচিব খালেদ মিয়া, ছাতক মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মুশাহিদ আলী ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরীসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। পৃথক বিবৃতিতে নেতৃবৃন্দরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca