1. admin@haworbarta.com : admin :
জাহাঙ্গীরনগরে চেয়ারম্যান প্রার্থী সালামত উল্লাহর মতবিনিময় সভা - Haworbarta
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ জাহাঙ্গীরনগরে চেয়ারম্যান প্রার্থী সালামত উল্লাহর মতবিনিময় সভা ➤ প্লাস্টিকের বিনিময়ে ৭০০ গাছ বিতরণ করল ‘প্রয়াস’ ➤ তাহিরপুরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ➤ জগন্নাথপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে রুবেল- শামীম  ➤ তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে অসহায় স্বাধীন সূত্রধরের সংসার ➤ জয়নগর বাজারে আগুন, ভাঙা সড়কে দেরিতে পৌঁছাল ফায়ার সার্ভিস ➤ শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা দিলেন সুনামগঞ্জ পূজা পরিষদের নেতৃবৃন্দ ➤ সুনামগঞ্জের জয়নগর বাজারে দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ➤ জাউয়াবাজারে ব্র্যাক ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত ➤ জাউয়াবাজারে ব্র্যাক ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগরে চেয়ারম্যান প্রার্থী সালামত উল্লাহর মতবিনিময় সভা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

শাহ আলম: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ সদর উপজেলার ১ নং জাহাঙ্গীরনগর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা সালামত উল্লাহর নিজ বাড়িতে এলাকাবাসীকে নিয়ে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টা ৩০ মিনিটে শুরু হওয়া এ সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সভায় আসন্ন নির্বাচনকে ঘিরে স্থানীয় পর্যায়ে মতবিনিময় ও এলাকার মানুষের সঙ্গে প্রার্থীর যোগাযোগের বিষয়টি গুরুত্ব পায়।

মাওলানা সালামত উল্লাহ ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মোঃ আব্দুল লতিফ এবং মাতার নাম মোছাঃ আফিয়া খাতুন। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার ১ নং জাহাঙ্গীরনগর ইউনিয়নের ঝরঝরিয়া গ্রামের বাসিন্দা।

পেশাগত জীবনে তিনি ইয়াকুবিয়া দাখিল মাদরাসার সহকারী সুপার হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি ইয়াকুবিয়া দাখিল মাদরাসা প্রাক্তন শিক্ষার্থী পরিষদের বর্তমান সভাপতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী জাহাঙ্গীরনগর ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিজ বাড়িতে আয়োজিত এ মতবিনিময় সভায় এলাকাবাসীর উপস্থিতিতে নির্বাচনী পরিবেশে স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততার একটি চিত্র উঠে আসে। নির্বাচনে অংশগ্রহণের প্রত্যাশা নিয়ে প্রার্থীর এ উদ্যোগকে কেন্দ্র করে উপস্থিত ব্যক্তিরা নিজেদের বক্তব্য তুলে ধরেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca