

নিজেস্ব প্রতিবেদক: হাওরের প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য ও খনিজ সম্পদ সুরক্ষা এবং নদ-নদী রক্ষায় সোচ্চার সংগঠন ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’-এর জগন্নাথপুর উপজেলা শাখার প্রথম দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে রুবেল মিয়া ভূইয়াকে সভাপতি ও এম শামীম আহমেদকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৩টায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাত ভাই রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কমিটির আহ্বায়ক রুবেল মিয়া ভূইয়া। সঞ্চালনা করেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সহসভাপতি ওবায়দুল মুন্সী ও শাহ্ কামাল।
সভায় বক্তারা হাওরাঞ্চলের সার্বিক উন্নয়ন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ধীরগতি, দুর্নীতি ও ঠিকাদারি সিন্ডিকেট কঠোরভাবে প্রতিরোধ করতে হবে। সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি হাওরের প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সম্মেলনে বিভিন্ন ইউনিয়ন কমিটির প্রতিনিধি এবং সমাজের বিভিন্ন স্তরের সচেতন, দেশপ্রেমিক ও পরিবেশপ্রেমী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
৩৫ সদস্যবিশিষ্ট কমিটির অন্য পদ ধারীরা হলেন সহ-সভাপতি শাহাজাহান মিয়া, হুমায়ুন কবীর চৌধুরী, জুনেদ আহমদ ভূইয়া, কাইয়ূম আহমদ, আলী আকবর ও মতিউর রহমান; যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান; সাংগঠনিক সম্পাদক রায়হান মেহেদী ও রিয়াজ উদ্দিন; অর্থ সম্পাদক আফাজ্জল আহমদ; বাঁধবিষয়ক সম্পাদক সাজা চৌধুরী ও সেজুল মিয়া; দপ্তর সম্পাদক জাবেদ নুর; প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান; শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রোকন আহমদ; তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইমদাদুল হক মিলন; আইন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক রুমন আহমদ; দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মজিদ আলী; বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক রেজু চৌধুরী; নদী ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক সুয়েব আহমদ; হাওর ও কৃষি বিষয়ক সম্পাদক আবুল কালাম এবং মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আল আমিন হোসেন রাব্বি, নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আমিনুল ইসলাম, আলী ইমরান, শেখ আল আমিন, রুবেল আহমদ ও এম নুর আলম।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

