1. admin@haworbarta.com : admin :
ছাতকে জহিরুল ইসলামের প্রার্থিতা ঘোষণায় চরমহল্লায় জমে উঠেছে নির্বাচনী আমেজ - Haworbarta
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ ছাতকে জহিরুল ইসলামের প্রার্থিতা ঘোষণায় চরমহল্লায় জমে উঠেছে নির্বাচনী আমেজ ➤ সুনামগঞ্জে প্রতিমা বিসর্জনে শেষ হলো ছয়দিনব্যাপী দুর্গাপূজা ➤ নাসিরনগর ভলাকুটে হাত-পা বাঁধা গৃহবধূর মরদেহ উদ্ধার  ➤ সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে মধ্যনগরে মানববন্ধন ➤ দোয়ারাবাজারে পূজামণ্ডপে ওলিউর রহমানের সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ➤ দাউদিয়া মাদ্রাসার ২২৫ বছর পূর্তিতে উৎসবের আমেজ ➤ নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন ➤ শান্তিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন নজরুল ইসলাম রাজু ➤ গোলাপগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাথে ইউএনওর মতবিনিময় ➤ সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১

ছাতকে জহিরুল ইসলামের প্রার্থিতা ঘোষণায় চরমহল্লায় জমে উঠেছে নির্বাচনী আমেজ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

মোঃ তাজিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন চরমহল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জহিরুল ইসলাম। বুধবার রাতে ৭ নম্বর ওয়ার্ডের চরচৌড়াই গ্রামে তাঁর নিজ বাড়ির উঠানে এলাকাবাসীকে নিয়ে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

জহিরুল ইসলাম চরমহল্লা ওয়েলফেয়ার ট্রাস্ট বিডির সভাপতি, চরচৌড়াই জামে মসজিদ কমিটির সভাপতি, গ্রামের কোষাধ্যক্ষ, সাউথ ওয়েস্ট ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টি ও ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষা ও সমাজ কল্যাণ পরিষদ (চরমহল্লা)-এর সভাপতি এবং চরমহল্লা বিজনেস সোসাইটির সভাপতির দায়িত্বে রয়েছেন।

সিরাজ মিয়ার সভাপতিত্বে ও মো: রসিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন হাফিজ কামরুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন জনতা উচ্চ বিদ্যালয় কামরাঙ্গীর প্রধান শিক্ষক মোহাম্মদ কবিরুল ইসলাম, আলহাজ্ব জসিম উদ্দিন তালুকদার, সঞ্চব আলী,আব্দুল গনি, মোয়াজ্জেম হোসেন টুনু, মোহাম্মদ আলী, নুর ইসলাম, নুর মিয়া, মাষ্টার সামছুল ইসলাম,ফারুক মিয়া, ময়নুল হক ময়না, গফফার, বদর, একরামুল হক, মনহর আলী, আমিরুল ইসলাম, ইসলাম উদ্দিন, মতিন মিয়া, সবু মিয়া, দুদু মিয়া, বারিক মিয়া, নেসার আহমদ, দিলোয়ার হোসেন, আজাদ মিয়া, বুরহান উদ্দিন, মেম্বার আলাল উদ্দিন, আনোয়ার হোসেন, লোকমান হোসেন, মুহিবুর রহমান, জিতু মিয়া, মানিক মিয়া, রফিক মিয়া, শহিদ আলী, আব্দুল জব্বার, লায়েক মিয়া, তাইদুল সহ আরও অনেকেই।

মতবিনিময় সভায় ৭ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে সভাস্থলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নির্বাচনী আমেজ সৃষ্টি হয়। একপর্যায়ে উপস্থিত জনতার ঢলে সভাটি পরিণত হয় প্রাণবন্ত নির্বাচনী সমাবেশে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca