1. admin@haworbarta.com : admin :
নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন - Haworbarta
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন ➤ শান্তিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন নজরুল ইসলাম রাজু ➤ গোলাপগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাথে ইউএনওর মতবিনিময় ➤ সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১ ➤ নজরুল ও সিথির মৃত্যুদণ্ডে মুফতি আল আমিনের প্রতিবাদ ➤ সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ ➤ সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ ➤ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা ➤ বজ্রপাত সচেতনতায় পাকুন্দিয়ায় ১৫০ তালবীজ রোপণ ➤ জগন্নাথপুরে ভাইয়ের ছুলফির আঘাতে ভাই নিহত

নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে সন্তাসীরা গুলি করে হত্যা ঘটনায় এবং সুনামগঞ্জের দোয়ারাবাজারে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এ মোত্তালিব ভূইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ  জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি ও দৈনিক খবরপত্র পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আল হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,সহ সভাপতি ইউএনবি প্রতিনিধি অরুন চক্রবর্তী, সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোঃ হাসান চৌধুরী, জেলা এলডিপির সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক,বিএনপি নেতা আব্দুল করিম পাঠান, জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক গোলাম হোসেন অভি,জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য ও জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া,অতি গুরুতর আহত জুলাইযোদ্ধা মোঃ জহুর আলী,হাওর বাঁচাও আন্দোলন তাহিরপুর উপজেলা কমিটির সভাপতি গীতিকার মোছায়েল আহমদ,বিএনপি নেতা হেলাল আহমদ জুয়েল,জাতীয় সাংবাদিক সংস্থার সহ দপ্তর সম্পাদক দৈনিক সকালের সময় প্রতিনিধি কে এম শহিদুল ইসলাম, জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য ও দৈনিক ভোরের ডাক প্রতিনিধি শামছুল আলম আখঞ্জি টিটু,মানবাধিকার কর্মী মোসাদ্দেক আলী ও কবি রেজাউল করিম ও অনলাইন এম টিভির জেলা প্রতিনিধি ইফতিয়াক সুমন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন,গীতিকার আব্দুল হান্নান,জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক দৈনিক সংবাদ প্রতিদিন প্রতিনিধি রাজু আহমেদ রমজান,মানবাধিকার বিষয়ক সম্পাদক দৈনিক প্রভাত প্রতিনিধি আনোয়ারুল হক,সহ-মহিলা বিষয়ক সম্পাদক তাহমিদা আহমেদ,সাংস্কৃতিক সম্পাদক দৈনিক জনতা প্রতিনিধি আফতাব উদ্দিন, কার্যনির্বাহী সদস্য দৈনিক খবরপত্র প্রতিনিধি হোসাইন মাহমুদ শাহীন,দৈনিক শুভ প্রতিদিনের জেলা প্রতিনিধি প্রীতম দাস,সি এন বাংলা ও দৈনিক সিলেটের দিনরাত পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কিশাল শেখর দাস,দৈনিক আমার কাগজ প্রতিনিধি মোঃ তৈয়বুর রহমান, দৈনিক নববানী প্রতিনিধি অমিত তালুকদার, দৈনিক তৃতীয় মাত্রা  প্রতিনিধি এরশাদুল হক,দৈনিক গণকন্ঠ প্রতিনিধি সালমান ফারসী,দৈনিক শেষ সংবাদ প্রতিনিধি মোঃ কামাল পাশা,প্রাইম টেলিভিশন প্রতিনিধি মোঃ শরিফ উদ্দিন,দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার আতাউর রহমান,জুলাই যোদ্ধা রহমত আলী,কবি আপন আনোয়ার ও ক্যামেরা পার্সন শরীফ আহমেদ আকাশসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা অবিলম্বে সাংবাদিকতা পেশাকে জাতীয়করণ,সরকারী বিজ্ঞাপন বন্টনে অনিয়ম ও বৈষম্য দুরীকরন, পোষ্য সাংবাদিকতার প্রতিকার,সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন এবং যেসব মিডিয়া মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকদের ন্যুনতম পারিশ্রমিক দিতে পারেনা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানান। তারা সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে যে সকল সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে তাদের আগামী ৪০ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট দাবি জানান। সুনামগঞ্জের দোয়ারাবাজারে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এ মোত্তালিব ভূইয়ার ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানেরও দাবী করেন। ##

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
২০.১০.২৬

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca