1. admin@haworbarta.com : admin :
সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১ - Haworbarta
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ গোলাপগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাথে ইউএনওর মতবিনিময় ➤ সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১ ➤ নজরুল ও সিথির মৃত্যুদণ্ডে মুফতি আল আমিনের প্রতিবাদ ➤ সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ ➤ সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ ➤ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা ➤ বজ্রপাত সচেতনতায় পাকুন্দিয়ায় ১৫০ তালবীজ রোপণ ➤ জগন্নাথপুরে ভাইয়ের ছুলফির আঘাতে ভাই নিহত ➤ শাল্লায় হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃত্বে ইমামুল-তারেক ➤ হাওর ও নদী রক্ষা আন্দোলন দিরাই’য়ের দায়িত্বে বদরুল-মামুন

সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি

‎সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর উপজেলার চালবন এ লাকা থেকে  বালু বোঝাই ট্রাকসহ ১জনকে আটক করেছে ডিবি পুলিশ।
সোমবার ভোররাতে একদল বালু লুটকারী ট্রাকে করে বালু লোড করে নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের পুলিশ সুপার এবি এম জাকির হোসেন পিপিএম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ ডিবির (ওসি) কেএম শামীম হাসানের তদারকিতে  ডিবি পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালননাকালে  একটি বালু ভর্তি ট্রাকসহ ১জন বালুখেকোকে আটক করেন।

পুলিশ সূত্রে জানাযায় গোপন সংবাদের ভিত্তিতে  ডিবি পুলিশের ওসি কেএম শামীম হাসানের তদারকির মাধ্যমে  ভোর রাতে জেলা গোয়েন্দা শাখা, ডিবি পুলিশের এস‌আই সাইফুল ইসলাম এর নেতৃত্বে এস‌ আই মুকুল, এসআই রহিম ও এএসআই খাদেম,কনস্টেবল ইমরানসহ ডিবি পুলিশের  ১টি চৌকস টিম চালবন এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় একটি অবৈধ বালুভর্তি হাইড্রোলিক গাড়ি ও একজন ড্রাইভারকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।
উল্লেখ্য একটি প্রভাবশালী স্হানীয় বালুখেকো চক্র দীর্ঘদিন ধরে ধোপাজান চলতি নদীতে নদী তীরবর্তী গ্রামের পাড় কেটে কোটি কোটি টাকার বালু ও পাথর লুট করে আসছিল এই চক্রটি। ফলে নদীর পাড় কাটা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছেন বলেও জানা যায়। পুলিশের নিয়মিত অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হবে এমনটাই আশাবাদ ব্যক্ত করেন নদীর পাড়ে বসবাসরত সাধারণ মানুষেরা।

‎এ ব্যপারে সুনামগঞ্জ ডিবি পুলিশের ওসি কেএম শামীম হাসান বালুর ট্রাক ও একজন আটকের সত্যতা নিশ্চিত করে জানান,অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে পুলিশ সুপার মহোদয়ের কঠোর নির্দেশনা রয়েছে, যারাই অবৈধভাবে পাড় কেটে বালু  উত্তোলণ করবে খবর পেলেই আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনা করা হবে এবং  দোষীদের আইনের আওতায় আনা হবে। আজ ১টি বালু ভর্তি  ট্রাকসহ ১জনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে । ##

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
১৯.১০.২৬
‎

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca