

পরিবেশ সুরক্ষা, প্লাস্টিক দূষণ হ্রাস ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ‘প্লাস্টিকের বিনিময়ে বৃক্ষ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে পাকুন্দিয়া সদর ঈদগাহ মাঠে সামাজিক সংগঠন ‘প্রয়াস’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে প্রায় ৭০০টি গাছের চারা বিতরণ করা হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন ‘প্রয়াস’-এর আহ্বায়ক নূরুল জান্নাত মান্না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক জনাব মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ক.ম মুহিব্বুল্লাহ বচ্চন, বিশিষ্ট সমাজসেবক আহমদ ফারুক খোকন, আমিনুল হক জজ, কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক আজিজুল হক সুমন, শিক্ষক এমএস আল মামুন, ভয়েস অব পাকুন্দিয়ার এডমিন এসএম রায়হান।
এ ছাড়া কর্মসূচিতে শিক্ষক, সাংবাদিক, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
কর্মসূচির মাধ্যমে প্লাস্টিক বর্জ্য যত্রতত্র ফেলে পরিবেশ দূষণ না করা, ব্যবহৃত প্লাস্টিকের যথাযথ ব্যবস্থাপনা এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে জনসাধারণকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়। প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণের এ ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলার পাশাপাশি সবুজ ও পরিচ্ছন্ন পাকুন্দিয়া গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন প্রয়াসের অর্থ সমন্বয়ক মোস্তাক আহমেদ সিয়াম, সহ-অর্থ সমন্বয়ক মোছাদ্দীকুজ্জামান, মিডিয়া সমন্বয়ক আরিফুল ইসলাম, সদস্য কায়সার হাবিব, আল ফুয়াদ, ইমন আহমেদ, আবিদুর রেজা সাইফ, ওমর ফারুক রাকিব, মাহাদী হাসান প্রান্ত, ইসতিয়াক হাসান মাহিন সহ অন্যরা।
‘প্রয়াস’-এর এ উদ্যোগের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করা এবং প্লাস্টিক দূষণমুক্ত সমাজ গঠনে সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানানো হয়।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

