1. admin@haworbarta.com : admin :
বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশনের জায়গা গিলে খাচ্ছে ভূমিদস্যুরা!  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশনের জায়গা গিলে খাচ্ছে ভূমিদস্যুরা! 

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

কুষ্টিয়ার জগতি রেলওয়ে স্টেশন। বাংলাদেশের প্রথম রেল স্টেশনটি কোন জেলায় অবস্থিত তা বাংলাদেশি প্রতিটা নাগরিকের কম বেশি অনেকেরই জানা আছে । তবে সেই অতীত ঐতিহ্য আজ বিলিন হতে চলেছে । ব্রিটিশ আমলে কুষ্টিয়া শহরের জগতি নামক স্থানে রেল স্টেশনটি স্থাপিত হয় । তৎকালীন ভারতের পশ্চিমবঙ্গের শিয়ালদা স্টেশন থেকে ট্রেন যাত্রী নিয়ে এসে জগতি রেল স্টেশনে নামিয়ে দিয়ে পুনরায় জগতি স্টেশন থেকে যাত্রী নিয়ে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিত । সেসময় মানুষের কোলাহল ও পদচারণায় স্থানটি মুখরিত হয়ে উঠলেও এখন সেই অতীত ঐতিহ্য শেষ হতে চলেছে ।

বর্তমানে যদিও এখন জগতি রেল স্টেশনের উপর দিয়ে দৈনিক অনেকগুলো ট্রেন আসা-যাওয়া করে তার পরও হারানো ঐতিহ্য আর ফিরে আসেনি । পোড়াদহ রেল স্টেশন থেকে জগতি রেল স্টেশন পর্যন্ত ডাবল রেললাইন ছিল । রেলওয়ে কর্তৃপক্ষ সেই ডাবল রেললাইন কে সিঙ্গেল লাইনে পরিণত করেছে । সেই সাথে পাল্লা দিয়ে স্থানীয় ভূমিদস্যুরা আরেক ধাপ এগিয়ে আশেপাশে জায়গাগুলো গিলে খেতে শুরু করেছে অনেক আগে থেকেই ।

অবশিষ্ট যেটুকু ছিল স্থানীয় দখলদারেরা সরকারি দলের নাম ভাঙিয়ে গিলে খাওয়া আরম্ভ করেছেন।

দখলদারেরা এ প্রতিবেদককে জানান তারা সরকারিভাবে কমার্শিয়াল লিজ গ্রহণ করেছেন । অথচ পাকশী রেলওয়ে ভূসম্পত্তি বন্দোবস্তকারী কর্মকর্তা জানালেন অন্য কথা । তিনি জানান, স্টেশনের সামনে জলাশয় কৃষি বন্দোবস্ত দেয়া আছে । কোন প্রকার কমার্শিয়াল লিজ দেয়া হয় নাই আর পাকা দোকানঘর নির্মাণেরতো প্রশ্নই ওঠে না ।

এ ব্যাপারে পোড়াদহ রেলওয়ের কাননগো এর কাছে জানতে চাইলে তিনি জানান আমি কিছুই জানিনা। বিষয়টি এলাকার সুশীল সমাজ যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এবং অবৈধ দোকান নির্মাণ কাজ বন্ধ রাখার পক্ষে মত দিয়েছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca