1. admin@haworbarta.com : admin :
শিল্পপতি ফজলে করিম খোকার উদ্যোগে ঈদ বস্ত্র ও সেলাই মেশিন বিতরণ। - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

শিল্পপতি ফজলে করিম খোকার উদ্যোগে ঈদ বস্ত্র ও সেলাই মেশিন বিতরণ।

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৭১ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

কুষ্টিয়া মিলপাড়ার ঐতুব কেমিক্যাল ওয়ার্কসের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি শেখ ফজলে করিম খোকার উদ্দোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ বস্ত্র ও সেলাই মেশিন বিতরন করা হয়েছে। ঈদ বস্ত্র ও সেলাই মেশিন বিতরনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা।

২৯ শে এপ্রিল শুক্রবার সকাল ৯ টার সময় মিলপাড়া ফজলে করিম খোকার নিজ বাসভবনে ঈদ বস্ত্র শাড়ী ও লুঙ্গি বিতরন করা হয়েছে। এ ছাড়াও অসহায় দুস্থ নারীদের স্বাবলম্বী করে তুলতে তাদের মাঝে ১২টি সেলাই মেশিন বিতরন করা হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারও তিনি অসহায়দের মাঝে ২২০০ টি শাড়ী, ২০০ টি লুঙ্গী ও স্বামী পরিত্যক্ত, বিধবা ও দুস্থ নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১২ টি অত্যাধুনিক সেলাই মেশিন বিতরন করেছেন।

শেখ ফজলে করিম খোকা বলেন, আমি প্রতিবছর ঈদের সময় অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরন করি। কিন্তু এবার আমি দুস্থ নারীদের মাঝে ১২ টি অত্যাধুনিক সেলাই মেশিন উপহার দিয়েছি। যাতে তারা সংসারে স্বাবলম্বী হয়ে উদ্দোক্তা হতে পারে। এ সময় আরো উপস্থিত ছিলেন, কুষ্টিয়া পৌর ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা লাভলু, ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক দ্বীন ইসলাম, সহ এলাকার মান্যগণ্য ব্যাক্তিবর্গরা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca