হাওড় বার্তা
সিয়াম সাধনা মোহাম্মদ ছাদেক হোসাইন
মাহে রামাদ্বানে গঠন করো তাক্বওয়াপূর্ণ জীবন, যে যেমন পার পাক-সাফ করো আপন দেহ ও মন। . এই রামাদ্বানে আত্মার সাথে আত্মার হোক মিলন, ধনী-দরিদ্র অসহায় সবার সমান দিবস-যাপন। . তসবী-তারাবী পড়ো দিবা-রাতি করো এক খোদার ইবাদত, সিয়াম সাধনায় করে নাও লাভ চিরসুখের ও আড়ৎ. . ভোররাতে করো সাহরী,সন্ধ্যায় ইফতারের আঞ্জাম, উপবাস রও সারাদিনভর গাও যে প্রভূর গুণগান। . অরাতি-বন্ধু-সহোদর কারো করোনা কোনরূপ ক্ষতি, অভীপ্সা করো প্রভূর নিকটে হয় যেন নেক-প্রাপ্তি।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com