সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

কেশবপুর ক্রিকেট ক্লাবে নতুন কমিটি ঘোষণা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পৌর শহরের ঐতিহ্যবাহী কেশবপুর ক্রিকেট ক্লাবের ২০২৬–২৭ মৌসুমের ১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সর্বসম্মতিক্রমে হোসাইন নুর আহমদ সভাপতি এবং রিপন মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

স্থানীয় পর্যায়ে ক্রিকেটের প্রসার, তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশ এবং ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্য নিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি টিটু হোসাইন, সহ-সভাপতি আফজল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মমিন আহমদ ও সেবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক আওলাদ আহমদ, ক্যাশিয়ার শাহেদ আহমদ, টিম ম্যানেজার জাবেদ আলী ও শামিম আহমদ এবং টিম প্রতিনিধি জুবেদ মিয়া।

দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি হোসাইন নুর আহমদ ও সাধারণ সম্পাদক রিপন মিয়া বলেন, ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করা, খেলোয়াড়দের দক্ষতা উন্নয়ন এবং প্রতিযোগিতামূলক ক্রিকেটে সাফল্য অর্জনে তারা আন্তরিকভাবে কাজ করবেন। এ লক্ষ্যে তারা ক্লাবের সদস্য, খেলোয়াড় ও স্থানীয় ক্রিকেটপ্রেমীদের সহযোগিতা কামনা করেন।

এদিকে নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তদের অভিনন্দন জানিয়েছেন এলাকার ক্রীড়ামোদী ও বিশিষ্ট ব্যক্তিরা। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের দক্ষতা ও সম্মিলিত প্রচেষ্টায় কেশবপুর ক্রিকেট ক্লাব আগামী দিনে মাঠে ও মাঠের বাইরে আরও সাফল্য অর্জন করবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281