1. admin@haworbarta.com : admin :
শান্তিগঞ্জে সড়কে বাস চাপায় যুবকের প্রাণহানী  - Haworbarta
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ চেয়ারম্যান নয়, সেবক হয়ে বোগলাবাজারবাসীর পাশে থাকতে চান আবুল হোসেন ➤ সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখের মালামাল আটক ➤ তাহিরপুরে শতাধিক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পবিত্র কোরআন বিতরণ ➤ জগন্নাথপুরে ‘ইমছা বিউটি’র গ্র্যান্ড ওপেনিং সম্পন্ন ➤ দিরাইয়ে ১২০০ শিক্ষার্থীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা ➤ ছাতকে হাসানাইন তাহফিজুল কুরআন মাদরাসার স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন ➤ সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ➤ জগন্নাথপুরে ইসলামিক সোসাইটির মেধাবৃত্তি পরিক্ষা সম্পন্ন ➤ শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সভাপতি সনজয়, সম্পাদক আনোয়ার ➤ ছাতকে হাওর বাঁচাও আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

শান্তিগঞ্জে সড়কে বাস চাপায় যুবকের প্রাণহানী 

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাসচাপায় জামালগঞ্জের স্বেচ্ছাসেবী ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা ও মানবিক কর্মী মো. উজ্জ্বল হোসেন (২৫) নিহত হয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) সকাল ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের শান্তিগঞ্জ উপজেলার ডাবরস্থ সিচনী পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত উজ্জ্বল হোসেন জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের মো. আতাউর রহমানের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, উজ্জ্বল হোসেন ছিলেন জামালগঞ্জের একটি স্বেচ্ছাসেবী ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা। দীর্ঘদিন ধরে তিনি মুমূর্ষু রোগীদের জন্য রক্ত সংগ্রহ, জরুরি রক্তদাতা খুঁজে দেওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তার অকাল মৃত্যুতে সামাজিক ও স্বেচ্ছাসেবী অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের বড় বোন শামীমা আক্তার জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি সিলেট থেকে শান্তিগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। নয় ভাই-বোনের মধ্যে উজ্জ্বল ছিলেন তৃতীয়।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল্লাহ বলেন, সকাল ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে। মরদেহ থানা হেফাজতে রাখা হয়েছে। স্বজনরা এলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca