

শহীদুল ইসলাম রেদুয়ান : বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আক্তাপাড়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আতিকুল হক নির্বাচিত হয়েছেন।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী’র স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে গত শনিবার (২২ আগস্ট) জেলা শাখার কাউন্সিল ও সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে নতুন কমিটি গঠন করা হয়। এতে সর্বসম্মতিক্রমে মাওলানা আতিকুল হককে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আতিকুল হক বলেন, সংগঠনের আদর্শ ও ঐক্যকে সমুন্নত রেখে মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার, পেশাগত মর্যাদা ও কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। একই সঙ্গে জেলা শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং শিক্ষক-কর্মচারীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংগঠন কার্যকর ভূমিকা পালন করবে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

