

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার লাউড়েরগর গ্রামে একটি বসতঘরে অভিযান চালিয়ে ৩০০ বোতল ভারতীয় ফেনসিডিল, ৬ বস্তা ফুচকা ও ৯ বস্তা রসুন জব্দ করেছে পুলিশ।
তবে অভিযানের সময় অভিযুক্ত আসাদ মিয়া পালিয়ে যান। শনিবার দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় মাদক নির্মূল কমিটির সদস্যরা আসাদ মিয়ার বাড়িতে অভিযান চালান। এ সময় তার বসতঘরে ৩০০ বোতল ভারতীয় ফেনসিডিল, ৬ বস্তা ফুচকা ও ৯ বস্তা রসুন দেখতে পান। পরে বিষয়টি বাদাঘাট পুলিশ ফাঁড়িতে জানানো হলে এসআই মনিরুজ্জামান সজলের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে জব্দকৃত মালামাল নিজেদের হেফাজতে নেয়।
স্থানীয়রা জানান, জব্দ করা ফেনসিডিল ও অন্যান্য ভারতীয় পণ্য মাদক নির্মূল কমিটির সদস্যরা পুলিশের কাছে হস্তান্তর করেন। তবে অভিযানের খবর পেয়ে আসাদ মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুজ্জামান সজল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩০০ বোতল ভারতীয় ফেনসিডিল, ৬ বস্তা ফুচকা ও ৯ বস্তা রসুন জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

