1. admin@haworbarta.com : admin :
সুনামগঞ্জে বৃক্ষনিধন রোধে বিক্ষোভ সমাবেশ - Haworbarta
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ ছাতকের চরমহল্লায় ফ্রি চক্ষু ক্যাম্প, পরীক্ষা ৩৭০ রোগীর; অপারেশন ৪৬ জনের ➤ হোসেনপুরে মিথ্যা মামলা ও প্রতারণার মাধ্যমে মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলন ও বিক্ষোভ ➤ গনিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু অধিকার দিবস পালিত ➤ নাছিরপুর প্রাথমিক বিদ্যালয়ে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু ➤ জগন্নাথপুরে চন্দন মিয়া সৈয়দুননেছা কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ➤ শিশু অধিকার দিবসে সুনামগঞ্জে শিশু-কিশোরদের আনন্দ ➤ মেসির শেষ ম্যাচ, আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো কিংবদন্তি ➤ হোসেনপুর পৌর শহরে মাঝ রাস্তায় ময়লার স্তূপ, চরম দুর্ভোগে হাজারো মানুষ ➤ জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ➤ সাইবার নিরাপত্তায় তরুণদের দক্ষ করছেন খালেদ

সুনামগঞ্জে বৃক্ষনিধন রোধে বিক্ষোভ সমাবেশ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক : সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কের পাশ থেকে ৪ হাজার ৫০০ গাছ কাটার প্রতিবাদে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’।

শনিবার (২২আগস্ট) সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে বন বিভাগের কথিত সিন্ডিকেট ভেঙে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

সংগঠনের সভাপতি মো. রাজু আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি মো. মুজাহিদুল ইসলাম মজনু, ওবায়দুল মুন্সী, মিডিয়া বিষয়ক সম্পাদক এম ডি জাকারিয়া, ছাতক উপজেলা কমিটির সদস্যসচিব সুজন তালুকদার, দোয়ারাবাজার উপজেলার সদস্য মোফাজ্জল হাসান, সামাজিক বনায়নের সুবিধাভোগী প্রতিনিধি ও স্থানীয় পরিবেশ সচেতন নাগরিকরা।

বক্তারা অভিযোগ করেন, সড়ক ও জনপথ (সওজ) বিভাগ জানিয়েছে যে সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে বর্তমানে কোনো সম্প্রসারণ বা উন্নয়ন প্রকল্প চলমান নেই। অথচ উন্নয়ন প্রকল্পের কথা উল্লেখ করে বন বিভাগ ইতোমধ্যে এক হাজারের বেশি ফলদ, বনজ ও ঔষধি গাছ কেটে ফেলেছে। সওজের বক্তব্য ও বন বিভাগের কর্মকাণ্ডের মধ্যে অসঙ্গতি থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে বলে দাবি করেন তারা।

সমাবেশ থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো— সড়কে চলমান সব ধরনের গাছ কাটা অবিলম্বে বন্ধ করা, সামাজিক বনায়নের সুবিধাভোগীদের প্রাপ্য লভ্যাংশ যথাযথভাবে প্রদান, গাছ কাটার সঙ্গে জড়িত বন বিভাগ, সংশ্লিষ্ট সুবিধাভোগী, স্থানীয় প্রশাসন ও প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অবৈধভাবে গাছ বিক্রির পরিকল্পনা ও বৃক্ষনিধনে জড়িতদের বিরুদ্ধে জেলা প্রশাসকের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া। পাশাপাশি ইতোমধ্যে কেটে ফেলা গাছের ক্ষতিপূরণ হিসেবে একই সড়কে দ্বিগুণ সামাজিক বনায়নের দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে হাওর অঞ্চলের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে বন বিভাগের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। তবে এ বিষয়ে বন বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca