সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

২৬ বছর শিক্ষকতা শেষে মাওলানা ফখরুলকে বিদায় সংবর্ধনা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২১৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: দীর্ঘ ২৬ বছরের শিক্ষকতা জীবন শেষে উদয়পুর ইবতেদায়ী মাদরাসার শিক্ষক ক্বারী মাওলানা ফখরুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ৮ আগস্ট মাদরাসার কনফারেন্স হলে উদয়পুর গ্রামবাসী ও প্রবাসীদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা কাজী আব্দুল মুকিতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন ক্বারী মাওলানা ফখরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী মাওলানা বদরুল ইসলাম ও হাবিবুর রহমান তালুকদার।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন সাবেক শিক্ষার্থী আশরাফুল ইসলাম। পরে নাতে রাসুল (সা.) পরিবেশন করেন মো. ফখরুদ্দীন আহমদ।

বিদায়ী বক্তব্যে ক্বারী মাওলানা ফখরুল ইসলাম দীর্ঘ ২৬ বছর শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, গ্রামবাসী ও প্রবাসীদের ভালোবাসা ও সম্মান তাঁকে চিরঋণী করেছে।

বিশেষ অতিথির বক্তব্যে গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ বলেন, মাওলানা ফখরুল ইসলাম দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে দ্বীনি শিক্ষার খেদমত করেছেন। তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে তিনি সংবর্ধনা আয়োজনের ক্ষেত্রে প্রবাসীদের আর্থিক সহযোগিতার প্রশংসা করেন।

অনুষ্ঠানে দুবাইপ্রবাসী ফটিক মিয়া, সুহেল মিয়া ও আনোয়ার হুসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন। তাঁরা বলেন, ফখরুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষার্থীদের শিক্ষা ও নৈতিক গঠনে ভূমিকা রেখেছেন। তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে সংবর্ধনা দিতে পেরে তাঁরা আনন্দিত।

এ ছাড়া উদয়পুর দারুল আরকাম মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা শাহীন ইসলাম, উদয়পুর জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমান, প্রবীণ মুরব্বি মাসুক মিয়া, আকিকুর রহমান ছুরক মিয়া, হারুন মিয়া, আব্দুল ওয়াদুদ, ছিদ্দিকুর রহমান, আমির হুসেন ছমির ও তাঁর সন্তান কামরুল হাসান বক্তব্য দেন।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রবাসী প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে প্রবাসী ও গ্রামবাসীর পক্ষ থেকে ক্বারী মাওলানা ফখরুল ইসলামের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। শেষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281