রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লাউড়েরগরে ঘর থেকে ফেনসিডিলসহ ভারতীয় পণ্যছাতক দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্নপ্রয়াসের প্রতিষ্ঠাবার্ষিকীতে শিক্ষা-মানবিকতার উৎসবদুই যুগ পর মিলল গোবিন্দগঞ্জ কলেজের বন্ধুরাফুলসাইন্দে গ্রামীণ কল্যাণের সামাজিক হাসপাতাল উদ্বোধন, সেবা পাবেন ৫০ হাজার মানুষছাতকে ক্যান্সারে আক্রান্ত ১৮ বছরের আব্দুল্লাহ,বাঁচতে চায় সবার সহযোগিতায়জামালগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের চাল বিতরণে অনিয়ম অভিযোগছাতকে চা বিক্রেতা বাবার মেয়ে পেলেন ৭৫ লাখ স্কলারশিপসুনামগঞ্জে বৃক্ষনিধন রোধে বিক্ষোভ সমাবেশছাতকের চরমহল্লায় পিস এসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি, অধ্যাপক সুমন আলমকে সংবর্ধনা

জামালগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের চাল বিতরণে অনিয়ম অভিযোগ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়ন পরিষদে হাওর এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের চাল ও নগদ সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।

বরাদ্দের চাল ওজনে কম দেওয়া এবং হোল্ডিং ট্যাক্সের নামে অর্থ আদায়ের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ১২ জন কৃষক।

অভিযোগকারী কৃষকদের মধ্যে রয়েছেন রুবেল ইসলাম নয়ন, ওয়াসিম আকরাম, মাসুম রেজা ও মিসবাহ উদ্দিনসহ বিভিন্ন গ্রামের ১২ জন। অভিযোগে বলা হয়, গত ১৬ ও ১৭ আগস্ট বেহেলী ইউনিয়ন পরিষদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের তিন হাজার টাকা ও ১৫ কেজি চাল বিতরণ করা হয়। এ সময় প্রত্যেক কৃষকের কাছ থেকে হোল্ডিং ট্যাক্সের কথা বলে ৩০০ টাকা আদায় করা হয়। অভিযোগকারীদের দাবি, ওই টাকা পরিশোধ না করলে বরাদ্দের চাল ও নগদ অর্থ দেওয়া হবে না বলে জানানো হয়।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, অনেক দরিদ্র কৃষক তাৎক্ষণিকভাবে ৩০০ টাকা জোগাড় করতে না পেরে ধার-দেনা করে অর্থ এনে জমা দেন। পরে তাদের হাতে হোল্ডিং ট্যাক্সের রসিদ দেওয়া হলেও ১৫ কেজির পরিবর্তে প্রায় ১৩ কেজি করে চাল দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা। অতিরিক্ত চাল রাতের আঁধারে ইউনিয়ন পরিষদের কর্মরত কয়েকজন বাড়িতে নিয়ে গেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা-সমালোচনা চলছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন বেহেলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার। তিনি বলেন, “প্রত্যেক কৃষককে তিন হাজার টাকা ও ১৫ কেজি করে চাল মেপে দেওয়া হয়েছে। হোল্ডিং ট্যাক্স ইউনিয়নের নাগরিকদের কাছ থেকে নিয়ম অনুযায়ী রশিদের মাধ্যমে আদায় করা হয়েছে। কেউ চাল কম পেয়ে থাকলে তখনই জানালে বিষয়টি দেখা হতো।”

এ বিষয়ে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) প্রদীপ কুমার রায়ের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, কৃষকদের লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281