1. admin@haworbarta.com : admin :
জামালগঞ্জের এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে সমালোচনা, ঢাকায় প্রেরণ - Haworbarta
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ শিমুলবাক ইউনিয়নে অসহায় পরিবারের পাশে তারেক হোসাইনের মানবিক উদ্যোগ ➤ জামালগঞ্জের এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে সমালোচনা, ঢাকায় প্রেরণ ➤ জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- ➤ তাহিরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃত্বে সারোয়ার-হাসান খান  ➤ সুনামগঞ্জে বিজিবির অভিযান: ভারতীয় মাদকসহ জব্দ ১ লাখ ১৬ হাজার টাকার চোরাচালানি পণ্য” ➤ জাহাঙ্গীরনগরে চেয়ারম্যান প্রার্থী সালামত উল্লাহর মতবিনিময় সভা ➤ প্লাস্টিকের বিনিময়ে ৭০০ গাছ বিতরণ করল ‘প্রয়াস’ ➤ তাহিরপুরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ➤ জগন্নাথপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে রুবেল- শামীম  ➤ তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে অসহায় স্বাধীন সূত্রধরের সংসার

জামালগঞ্জের এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে সমালোচনা, ঢাকায় প্রেরণ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

তৌহিদ চৌধুরী প্রদীপ,

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার এসিল্যান্ডের ফেসবুক আইডি থেকে একটি পোস্টকে কেন্দ্র করে নানা আলোচনা সমালোচনা চলছে। এসিল্যান্ড জামালগঞ্জ আইডি তে ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে’ ও ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’ এই দুটি পোস্ট ফেসবুকে কেন্দ্র করে গতকাল (২৩ অক্টোবর) শুক্রবার রাত প্রায় পৌনে ১১টায় জামালগঞ্জ উপজেলায় আলোচনা সমালোচনা শুরু হয়।

বিষয়টি দেখে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শিল্পী রাণী মোদক, জামালগঞ্জ থানার ওসি সহ সর্ঙ্গীয় ফোর্স নিয়ে অন্যান্যরা ছুটে যান সহকারী কমিশনারের (ভুমি) বাসায়। সেখানে গিয়ে তার অস্বাভাবিক আচরণে জামালগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: আব্দুল বাতেন কে কল করা হয়। তিনি এসে  এসিল্যান্ডের বাসায় তার অস্বাভাবিক আচরন দেখে তার স্ত্রীর কাছে জানতে চান তিনি কেন এমন আচরন করছেন। এসময় এসিল্যান্ড স্ত্রী বলেন, আগেও তার এমন সমস্যা ছিল, কিন্তু আজ একটু বেশী এমন করছে। তিনি তার মোবাইল থেকে একটি ইনজেকশনের নাম দেখিয়ে জানান এই ইনজেকশন দিলে তার স্বাভাবিকতা ফিরে আসবে। কিন্তু জামালগঞ্জ এই ইনজেকশন না থাকায় স্বাভাবিক ঘুমের ওষুধ দিয়ে পরবর্তীতে তাকে সিলেটে রেফার করেন। এ সময় উপস্থিতির সামনে এসিল্যান্ডের বাবাকে ফোনে জানালে তিনিও বিষয়টিকে তেমন গুরুত্ব না দিয়ে বলেন, তার ঘুম হলেই ঠিক হয়ে যাবে।  রাতেই তাকে নিয়ে  সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান তার পরিবারের সদস্যরা বলে জানান জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
এসিল্যান্ড আরিফুর রহমান প্রায় দুই মাস পূর্বে জামালগঞ্জের সহকারী কমিশনার (ভুমি)’র দায়িত্বে যোগদেন। তার স্ত্রীকে নিয়ে উপজেলা সদরে সরকারি কোয়াটারে থাকছেন।
উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আরএমও ডা: মোঃ আব্দুল বাতেন বলেন, আমি খবর পেয়ে বাসায় গিয়ে এসিল্যান্ড মহোদয়ের আচরণে প্রথমেই একটু বিব্রত হই, তার স্ত্রীর সাথে কথা বলে প্রাথমিক ভাবে জানতে পারি তিনি কিছুটা অসুস্থ। পরে স্বাভাবিক ঘুমের ওষুধ দিয়ে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করি। তিনি আরো বলেন, আমার কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে উনি মানষিক বা সাইকোলজি রোগে অসুস্থ আছেন।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী বলেন, খবর পেয়ে আমরা ওনার বাসায় যাই সেখানে গিয়ে ওনার আচরণ কিছুটা বিব্রত হই পরবর্তীতে উনার স্ত্রীর মাধ্যমে জানলাম তিনি নাকি এরকম আগেও করেছেন। প্রাথমিক ভাবে মনে হলো কিছুটা মানসিক বিকারগ্রস্থ।
এ বিষয়ে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদক বলেন, গত রাতে এসিল্যান্ডের ফেসবুক আইডি থেকে কেন আমার নাম লিখেছেন এটাতো আমারো প্রশ্ন’। আমি নিজেও বুঝতে পারছি না। পোস্ট দেওয়ার কিছুক্ষণ আগেও তিনি আমার বাসায় তার স্ত্রী সহ কিছুসময় ছিলেন, আমার সাথেও তার কোন অশোভন কথাও হয়নি। বিষয়টি নিয়ে আমি বিব্রত বোধ করছি। এসিল্যান্ড মানসিকভাবে অসুস্থ আছেন পরিবারের মাধ্যমে ও স্থানীয় মেডিকেল অফিসারের ধারনা মতে জানতে পারি। ‘তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক; বিস্তারিত পরে  জানতে পারবেন।
জামালগঞ্জের এসিল্যান্ডের এমন কাণ্ডে জেলা উপজেলায় ব্যাপক আলোচনা শুরু হয়। এ ঘটনার পর থেকে তার সরকারী মুঠোফোন নম্বরে কল দিলে বন্ধ পাওয়া যায়। বিষয়টি রাতেই জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের জানান ইউএনও শিল্পী রানী মোদক। এ রির্পোট লিখা পর্যন্ত রাত ৯ টায় জেলা প্রশাসক রাজস্ব তাপসশীল জামালগঞ্জ এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শিল্পী রাণী মোদক এর সাথে এ বিষয় নিয়ে আলোচনা করছেন বলে জানা গেছে।
##
তৌহিদ চৌধুরী প্রদীপ
প্রতিনিধি

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca