1. admin@haworbarta.com : admin :
তাহিরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃত্বে সারোয়ার-হাসান খান  - Haworbarta
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ তাহিরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃত্বে সারোয়ার-হাসান খান  ➤ সুনামগঞ্জে বিজিবির অভিযান: ভারতীয় মাদকসহ জব্দ ১ লাখ ১৬ হাজার টাকার চোরাচালানি পণ্য” ➤ জাহাঙ্গীরনগরে চেয়ারম্যান প্রার্থী সালামত উল্লাহর মতবিনিময় সভা ➤ প্লাস্টিকের বিনিময়ে ৭০০ গাছ বিতরণ করল ‘প্রয়াস’ ➤ তাহিরপুরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ➤ জগন্নাথপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে রুবেল- শামীম  ➤ তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে অসহায় স্বাধীন সূত্রধরের সংসার ➤ জয়নগর বাজারে আগুন, ভাঙা সড়কে দেরিতে পৌঁছাল ফায়ার সার্ভিস ➤ শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা দিলেন সুনামগঞ্জ পূজা পরিষদের নেতৃবৃন্দ ➤ সুনামগঞ্জের জয়নগর বাজারে দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

তাহিরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃত্বে সারোয়ার-হাসান খান 

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সারোয়ার হোসেনকে সভাপতি ও হাসান খানকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের সম্মেলনকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। হাওর ও নদী রক্ষা আন্দোলন তাহিরপুর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হাসান খানের সভাপতিত্বে এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সহসভাপতি ওবায়দুল মুন্সী এবং তাহিরপুর উপজেলা কমিটির উপদেষ্টা আবুল হোসেন, এমদাদুল হক ও মাহবুব চৌধুরী।

সম্মেলনে বক্তারা হাওরাঞ্চলের সার্বিক উন্নয়ন, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নদ-নদী ও খনিজ সম্পদ রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ধীরগতি, দুর্নীতি ও ঠিকাদারি সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এসব প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি হাওরাঞ্চলের প্রাকৃতিক সম্পদ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সম্মেলনে বিভিন্ন ইউনিয়ন কমিটির প্রতিনিধি ছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন, দেশপ্রেমিক ও পরিবেশপ্রেমী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে আবুল কালাম আজাদ, জিল্লুর রহমান, সাইফুল ইসলাম, রিপচান হাবিব, ফখরুল ইসলাম ও শাহীন আলমকে। যুগ্ম সাধারণ সম্পাদক অমিও হাসান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ভূইয়া ও আল আমিন এবং অর্থ সম্পাদক রবিউল আউয়াল।

এ ছাড়া বাঁধ বিষয়ক সম্পাদক মনির হোসেন দূর্জয় ও আব্দুল জব্বার, দপ্তর সম্পাদক আব্দুল হক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বাবুল মিয়া, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিফাত হাসান, আইন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক শেখ তৌফিক হাসান, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান, বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক আলাল উদ্দিন, নদী ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, হাওর ও কৃষি বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম এবং মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক রেজাউল করিম নির্বাচিত হয়েছেন।

কমিটির নির্বাহী সদস্যরা হলেন নবী হোসেন, মোছাদ্দেক হোসেন, টিপু সুলতান, ইকবাল হোসেন, নাঈম তালুকদার, সাবজল মিয়া, রাসেল আহমদ, আশরাফুল ইসলাম সাদ্দাম, সামছু আহমেদ ও সফিকুল ইসলাম।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca