রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লাউড়েরগরে ঘর থেকে ফেনসিডিলসহ ভারতীয় পণ্যছাতক দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্নপ্রয়াসের প্রতিষ্ঠাবার্ষিকীতে শিক্ষা-মানবিকতার উৎসবদুই যুগ পর মিলল গোবিন্দগঞ্জ কলেজের বন্ধুরাফুলসাইন্দে গ্রামীণ কল্যাণের সামাজিক হাসপাতাল উদ্বোধন, সেবা পাবেন ৫০ হাজার মানুষছাতকে ক্যান্সারে আক্রান্ত ১৮ বছরের আব্দুল্লাহ,বাঁচতে চায় সবার সহযোগিতায়জামালগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের চাল বিতরণে অনিয়ম অভিযোগছাতকে চা বিক্রেতা বাবার মেয়ে পেলেন ৭৫ লাখ স্কলারশিপসুনামগঞ্জে বৃক্ষনিধন রোধে বিক্ষোভ সমাবেশছাতকের চরমহল্লায় পিস এসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি, অধ্যাপক সুমন আলমকে সংবর্ধনা

ছাতকে চা বিক্রেতা বাবার মেয়ে পেলেন ৭৫ লাখ স্কলারশিপ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: অভাব-অনটনের সংসার। জীবিকার তাগিদে নদীতে নৌকা নিয়ে ঘুরে ঘুরে চা বিক্রি করেন বাবা। সেই চা বিক্রির আয়েই চলে পরিবারের ব্যয়। সীমিত সামর্থ্যের মধ্যেও মেয়ের শিক্ষার স্বপ্নকে থামতে দেননি তিনি। বাবার সেই ত্যাগ ও সংগ্রামের প্রতিদান হিসেবে উচ্চশিক্ষার জন্য প্রায় ৭৫ লাখ টাকা সমমূল্যের আন্তর্জাতিক স্কলারশিপ অর্জন করেছেন সুনামগঞ্জের ছাতক উপজেলার মেধাবী শিক্ষার্থী মেরিন জামান রুহি।

রুহি ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণেশপুর গ্রামের চা বিক্রেতা আব্দুল কাদিরের ছোট মেয়ে। নদীতে নৌকায় করে চা বিক্রি করেই তিনি সংসার পরিচালনা করেন। দীর্ঘদিনের আর্থিক সংকট ও নানা প্রতিকূলতার মধ্যেও মেয়ের পড়াশোনার খরচ জোগাতে নিরলস পরিশ্রম করেছেন তিনি।

জানা গেছে, উইমেন্স মডেল কলেজের ছয়জন মেধাবী শিক্ষার্থীকে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে উচ্চশিক্ষার জন্য প্রত্যেককে ৬০ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫ লাখ টাকা সমমূল্যের স্কলারশিপ প্রদান করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে পঞ্চম স্থান অর্জন করেছেন মেরিন জামান রুহি।

রুহির এই সাফল্যের পেছনে রয়েছে তাঁর মেধা, অধ্যবসায় এবং পরিবারের অদম্য ত্যাগ। বিশেষ করে বাবার কঠোর পরিশ্রম ও শিক্ষার প্রতি অঙ্গীকার তাঁর পথচলাকে আরও দৃঢ় করেছে।

মেয়ের সাফল্যে আবেগাপ্লুত বাবা আব্দুল কাদির বলেন, “আমার মেয়ে এই স্কলারশিপ পাওয়ায় আমি খুবই আনন্দিত। দেশ-বিদেশের সবার কাছে আমার মেয়ের জন্য দোয়া চাই।”

রুহির এই অর্জনে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, তাঁর এই সাফল্য শুধু ছাতক বা সুনামগঞ্জের নয়, বরং দেশের প্রত্যন্ত অঞ্চলের সংগ্রামী শিক্ষার্থীদের জন্যও একটি অনুপ্রেরণার দৃষ্টান্ত।

অভাব, সীমাবদ্ধতা ও প্রতিকূলতা বড় স্বপ্নের পথে বাধা নয়—মেরিন জামান রুহির সাফল্য সেই বার্তাই নতুন করে তুলে ধরেছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281