1. admin@haworbarta.com : admin :
ছাতকে ক্যান্সারে আক্রান্ত ১৮ বছরের আব্দুল্লাহ,বাঁচতে চায় সবার সহযোগিতায় - Haworbarta
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা’র নেতৃত্বে এনামুল- আজমান ➤ হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতকের দায়িত্বে দিলোয়ার-সুজন ➤ মেঘনা নীট কম্পোজিট লিমিটেডে আগুন, এখনো পৌঁছায়নি ফায়ার সার্ভিস ➤ সুনামগঞ্জ এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন ➤ সুনামগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাই ➤ সুনামগঞ্জে বাণিজ্য মেলার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ➤ বিশ্বম্ভরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃত্বে জিয়াউর-ছফির উদ্দিন ➤ শান্তিগঞ্জে মাদকবিরোধী ঐক্য পরিষদের সঙ্গে ইউএনও-স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় ➤ শান্তিগঞ্জে আগাম ধান চাষে ১০দিন ব্যাপী কৃষি মেলা ➤ জগন্নাথপুরে ভূমি অপরাধ মামলায় প্রধান আসামি সাবেক মেম্বার  ইকবাল হোসেন সাজাদ জেলহাজতে-

ছাতকে ক্যান্সারে আক্রান্ত ১৮ বছরের আব্দুল্লাহ,বাঁচতে চায় সবার সহযোগিতায়

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

মোঃ তাজিদুল ইসলাম: সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছোট বিহাই গ্রামের লালু মিয়ার ছেলে আব্দুল্লাহ (১৮) দীর্ঘদিন ধরে পেটের ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যেতে পারছেন না তিনি।

আব্দুল্লাহ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার বড় কোনো ভাই-বোন নেই; ছোট ভাই-বোনদের মধ্যে তিনিই পরিবারের প্রধান ভরসা। অন্যদিকে তার বাবা লালু মিয়াও অসুস্থ। ফলে ছেলের ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছে।

ক্যান্সারে আক্রান্ত আব্দুল্লাহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। কর্মরত চিকিৎসকরা তার ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে বর্তমানে অর্থের অভাবে তার চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

আব্দুল্লাহ ও তার পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত বিত্তবান, প্রবাসী ও হৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানানো হয়েছে। সবার সহযোগিতা পেলে আবারও চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান ১৮ বছরের এই তরুণ।

সহযোগিতার জন্য যোগাযোগ:

📞 ০১৭৬৭৬৮৬০৯৪

পার্সোনাল বিকাশ নম্বর

(রোগীর ভাই হুসাইন)

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca