রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লাউড়েরগরে ঘর থেকে ফেনসিডিলসহ ভারতীয় পণ্যছাতক দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্নপ্রয়াসের প্রতিষ্ঠাবার্ষিকীতে শিক্ষা-মানবিকতার উৎসবদুই যুগ পর মিলল গোবিন্দগঞ্জ কলেজের বন্ধুরাফুলসাইন্দে গ্রামীণ কল্যাণের সামাজিক হাসপাতাল উদ্বোধন, সেবা পাবেন ৫০ হাজার মানুষছাতকে ক্যান্সারে আক্রান্ত ১৮ বছরের আব্দুল্লাহ,বাঁচতে চায় সবার সহযোগিতায়জামালগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের চাল বিতরণে অনিয়ম অভিযোগছাতকে চা বিক্রেতা বাবার মেয়ে পেলেন ৭৫ লাখ স্কলারশিপসুনামগঞ্জে বৃক্ষনিধন রোধে বিক্ষোভ সমাবেশছাতকের চরমহল্লায় পিস এসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি, অধ্যাপক সুমন আলমকে সংবর্ধনা

প্রয়াসের প্রতিষ্ঠাবার্ষিকীতে শিক্ষা-মানবিকতার উৎসব

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:  ‘শিখি, পড়ি, বদলাই সমাজ’—এই স্লোগানকে সামনে রেখে শিক্ষিত ও সচেতন তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রয়াস’ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী শিক্ষা, মানবিক ও পরিবেশবিষয়ক নানা কর্মসূচি পালন করেছে।

কর্মসূচির প্রথম দিনে বৃহস্পতিবার চরটেকি গার্লস স্কুল অ্যান্ড কলেজে কুইজ প্রতিযোগিতা ও বিশ্ববিদ্যালয় প্রস্তুতি সেমিনারের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, ভর্তি প্রস্তুতি ও ভবিষ্যৎ শিক্ষাজীবন নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

দ্বিতীয় দিনে শুক্রবার পাকুন্দিয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে সংগঠনের প্রথম বার্ষিক অধিবেশন, নবাগত সদস্য বরণ এবং প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক নূরুল জান্নাত মান্না। সঞ্চালনা করেন মিডিয়া সমন্বয়ক আরিফুল ইসলাম। গত এক বছরের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন অর্থ সমন্বয়ক মোস্তাক আহমেদ সিয়াম।

অনুষ্ঠানে বক্তব্য দেন গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক এইচ. এম. মাহফুজ, ‘পাকুন্দিয়া প্রতিদিন’-এর সম্পাদক ও প্রকাশক আবুল খায়ের মো. আল হাসানাত, জেলা সরকারি গণগ্রন্থাগার, কিশোরগঞ্জের সহকারী পরিচালক আজিজুল হক সুমন, শিক্ষানুরাগী এমএস আল মামুন, ভয়েস অব পাকুন্দিয়ার অ্যাডমিন ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, এস. এম. রায়হান, আলোকিত পাকুন্দিয়ার অ্যাডমিন শাহিন আলম জয় এবং অনার্স অ্যান্ড মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠনের সভাপতি সারোয়ার জাহান ইমন।

বক্তারা বলেন, তরুণদের ইতিবাচক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে সমাজে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন সম্ভব। শিক্ষা, স্বেচ্ছাসেবা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে ‘প্রয়াস’-এর মতো সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে অতিথি, সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় সংগঠনের সদস্য আল ফুয়াদ, আবিদুর রেজা, ওমর ফারুক রাকিব, বায়জিদ মাহমুদ, তৌফিকুর রহমান রাজিব, মোছাদ্দীকুজ্জামান, মাহাদী হাসান প্রান্ত, ইশতিয়াক মাহিন, আমিনুল ইসলাম, রাফসান রহমানসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

তিন দিনব্যাপী কর্মসূচির শেষ দিনে শনিবার পাকুন্দিয়া বাইপাস সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্যদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

আয়োজকরা জানান, প্রতিষ্ঠার প্রথম বছরে ‘প্রয়াস’ শিক্ষা সহায়তা, ঈদ উপহার বিতরণ, পরিবেশ সচেতনতা, কুইজ প্রতিযোগিতা ও বিশ্ববিদ্যালয় প্রস্তুতি সেমিনারসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করেছে। ভবিষ্যতে এসব কার্যক্রম আরও পরিকল্পিত ও বৃহৎ পরিসরে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তারা। তরুণদের নেতৃত্বে শিক্ষা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চার মাধ্যমে একটি সচেতন ও ইতিবাচক সমাজ গড়ে তুলতে কাজ চালিয়ে যাবে সংগঠনটি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281