সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

দালালের ফাঁদে সুনামগঞ্জের যুবক ভারতে আটক

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি: ভারতে কাজের প্রলোভনে মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সুনামগঞ্জের মান্নান মিয়া (২৮) এখন ভারতের গুয়াহাটি কচুতলা রিফুজি ক্যাম্পে মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মান্নান মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কাইয়ারগাঁও গ্রামের দিনমজুর মো. আলী আকবর ও সখিনা খাতুনের ছেলে। পরিবারের অভিযোগ, ২০২৫ সালের মে মাসে একই ইউনিয়নের ইসলামপুর গ্রামের আলামিন ও রঙ্গারচর ইউনিয়নের নৈইগাং গ্রামের শাহ আলম নামের দুই ব্যক্তি কাশ্মীরে কয়লার কাজ দেওয়ার কথা বলে ২২ হাজার টাকার বিনিময়ে তাকে ভারতে নিয়ে যান।

পরিবারের দাবি, তাহিরপুর উপজেলার বড়ছড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর দালালরা মান্নানকে কাশ্মীরে নিয়ে গিয়ে সেখানে ফেলে পালিয়ে যায়। ভাষা ও অর্থ সংকটে পড়া মান্নান কাশ্মীর থেকে দেশে ফেরার চেষ্টা করলে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে মানবপাচারের বিষয়টি জানতে পারে তারা। বর্তমানে তিনি গুয়াহাটির একটি রিফুজি ক্যাম্পে অবস্থান করছেন বলে জানা গেছে।

পরিবার সূত্রে আরও জানা যায়, একই সময়ে বিল্লাল নামের আরও এক যুবককে দালালরা ভারতে নিয়ে যায়। পরে অর্থের বিনিময়ে তাকে দেশে ফিরিয়ে আনা হলেও অর্থাভাবে মান্নানকে ফিরিয়ে আনতে পারছেন না তার দিনমজুর বাবা।

মান্নানের বাবা আলী আকবর ও মা সখিনা খাতুন সরকার ও প্রশাসনের কাছে ছেলেকে দেশে ফিরিয়ে আনা এবং জড়িত মানবপাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ পিপিএম জানান, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281