1. admin@haworbarta.com : admin :
ছাতকের তরুণ সাংবাদিক তাজিদুল ইসলামের মার্স্টার্সে অবিশ্বাস্য সাফল্য  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ছাতকের তরুণ সাংবাদিক তাজিদুল ইসলামের মার্স্টার্সে অবিশ্বাস্য সাফল্য 

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কৃতিত্বের সঙ্গে মাস্টার্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ছাতক উপজেলার তরুণ সাংবাদিক মোঃ তাজিদুল ইসলাম। তাঁর এ সাফল্যে সাংবাদিক সমাজ, সহকর্মী, শিক্ষক, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন অসংখ্য শুভাকাঙ্ক্ষী।

মোঃ তাজিদুল ইসলাম বর্তমানে আন্তর্জাতিক স্যাটেলাইট টেলিভিশন এনটিভি’র ছাতক উপজেলা প্রতিনিধি, সিলেটের প্রাচীনতম প্রিন্ট পত্রিকা দৈনিক সিলেট বানী-এর স্টাফ রিপোর্টার, দৈনিক হাওড় বার্তার স্টাফ রিপোর্টার, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিলেট তথ্যানুসন্ধান-এর বার্তা সম্পাদক, দৈনিক সুনামগঞ্জের চিত্র পেইজের সম্পাদক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষাজীবনে তিনি ২০১৬ সালে জনতা উচ্চ বিদ্যালয়, কামরাঙ্গী থেকে এসএসসি এবং ২০১৮ সালে জাউয়াবাজার কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন। এরপর ২০১৮–২০১৯ শিক্ষাবর্ষে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বাংলা বিভাগে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। সর্বশেষ এমসি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, সিলেট থেকে ২০২৩ সালের মাস্টার্স পরীক্ষায় দ্বিতীয় শ্রেণিতে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে শিক্ষাজীবনের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেন।

মোঃ তাজিদুল ইসলাম সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গী গ্রামের বাসিন্দা। তিনি মোঃ রহমত আলীর ছেলে। ছাত্রজীবনে তিনি গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজ রোভার স্কাউট-এর একজন সক্রিয় সদস্য ছিলেন এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডেও অংশগ্রহণ করেন।

সাংবাদিকতায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, দায়িত্বশীলতা, নির্ভীক অবস্থান এবং সাবলীল লেখনীর জন্য তিনি ইতোমধ্যে পাঠকমহলে প্রশংসিত হয়েছেন। স্থানীয় সমস্যা, উন্নয়ন, শিক্ষা, সামাজিক সচেতনতা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাঁর ধারাবাহিক প্রতিবেদন ব্যাপক সাড়া ফেলেছে।

তাঁর এই শিক্ষাগত অর্জনে সহকর্মী সাংবাদিক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন এবং সর্বস্তরের শুভানুধ্যায়ীরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সাংবাদিকতা ও পেশাগত জীবনে মোঃ তাজিদুল ইসলাম সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করে সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca