1. admin@haworbarta.com : admin :
বর্জ্যদূষণে বিপর্যস্ত টাঙ্গুয়ার হাওর - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

বর্জ্যদূষণে বিপর্যস্ত টাঙ্গুয়ার হাওর

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

ওবায়দুল মুন্সী : দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রামসার সাইট ও পর্যটনকেন্দ্র টাঙ্গুয়ার হাওর মানবসৃষ্ট বর্জ্য ও দূষণে পরিবেশগত ঝুঁকিতে পড়েছে। প্রতিদিন বিপুলসংখ্যক পর্যটকের সমাগম এবং তাদের ফেলে যাওয়া প্লাস্টিক, পলিথিন, খাদ্যবর্জ্য ও অন্যান্য আবর্জনায় হাওরের পানি ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।

সরেজমিনে দেখা গেছে, হাওরে চলাচলকারী হাউসবোট ও পর্যটকবাহী বিভিন্ন নৌযান থেকে প্লাস্টিকের বোতল, পলিথিন, ওয়ান-টাইম প্লেট, পানীয়ের বোতল ও পচনশীল খাদ্যবর্জ্য পানিতে ফেলা হচ্ছে। অভিযোগ রয়েছে, অনেক নৌযানে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় মানববর্জ্যও সরাসরি হাওরের পানিতে পড়ছে। এতে পানিদূষণের পাশাপাশি দুর্গন্ধ ছড়াচ্ছে।

পরিবেশসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অনিয়ন্ত্রিত বর্জ্য ফেলার কারণে হাওরের পানির স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। এর প্রভাব পড়তে পারে মাছের প্রজনন, জলজ উদ্ভিদ এবং দেশি-বিদেশি পাখির আবাসস্থলের ওপর। দীর্ঘমেয়াদে এ ধরনের দূষণ টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্যের জন্য বড় ধরনের হুমকি তৈরি করতে পারে।

হাওরপাড়ের বাসিন্দারা জানান, পর্যটন মৌসুমে বর্জ্য ব্যবস্থাপনার কার্যকর উদ্যোগ না থাকায় পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। তারা হাউসবোট ও পর্যটকবাহী নৌযানে বর্জ্য সংরক্ষণ ব্যবস্থা বাধ্যতামূলক করা, নিয়মিত নজরদারি এবং হাওর থেকে বর্জ্য অপসারণে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

পরিবেশ রক্ষায় পর্যটকদের সচেতন করার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি ও আইন প্রয়োগ জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca