রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লাউড়েরগরে ঘর থেকে ফেনসিডিলসহ ভারতীয় পণ্যছাতক দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্নপ্রয়াসের প্রতিষ্ঠাবার্ষিকীতে শিক্ষা-মানবিকতার উৎসবদুই যুগ পর মিলল গোবিন্দগঞ্জ কলেজের বন্ধুরাফুলসাইন্দে গ্রামীণ কল্যাণের সামাজিক হাসপাতাল উদ্বোধন, সেবা পাবেন ৫০ হাজার মানুষছাতকে ক্যান্সারে আক্রান্ত ১৮ বছরের আব্দুল্লাহ,বাঁচতে চায় সবার সহযোগিতায়জামালগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের চাল বিতরণে অনিয়ম অভিযোগছাতকে চা বিক্রেতা বাবার মেয়ে পেলেন ৭৫ লাখ স্কলারশিপসুনামগঞ্জে বৃক্ষনিধন রোধে বিক্ষোভ সমাবেশছাতকের চরমহল্লায় পিস এসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি, অধ্যাপক সুমন আলমকে সংবর্ধনা

দুই যুগ পর মিলল গোবিন্দগঞ্জ কলেজের বন্ধুরা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

মো. তাজিদুল ইসলাম: প্রায় দুই যুগ পর আবারও একত্রিত হলেন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের এইচএসসি ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থীরা। পুরোনো দিনের স্মৃতি, বন্ধুত্বের টান ও প্রাণখোলা আড্ডায় মুখর হয়ে ওঠে জাউয়াবাজারের রয়েল কনভেনশন হল।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ব্যাচের উদ্যোগে আয়োজিত চা-চক্র ও পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সহপাঠীরা।

দীর্ঘ সময় পর একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে আবেগাপ্লুত হয়ে পড়েন অংশগ্রহণকারীরা। কলেজজীবনের নানা স্মৃতি, শিক্ষকদের কথা, ক্যাম্পাসের গল্প ও জীবনের নানা অভিজ্ঞতা ভাগাভাগি করেন তারা। হাসি-আনন্দ, স্মৃতিচারণ ও আন্তরিক আলাপচারিতায় পুরো আয়োজন পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

অনুষ্ঠানে অংশ নেন কালামউল্লাহ, ফখর উদ্দিন, সামছুল ইসলাম, সঞ্জয় কুমার পাল, আব্দুল খালিক, নজির আহমদ, জামাল উদ্দিন, সফাত উল্লাহ, ফারুক আহমদ, আলমগীর হোসেন, জিলু মিয়া, মো. মজম্মিল খান, সাজ্জাদুর রহমান, বশির উদ্দিন, আতাউল হোসেন, মাহমুদ আলী, সুজন মিয়া, এস. এম. কয়েছ, আব্দুল আহাদ, আবু বক্কর, ফজলুল হক, আব্দুল কদ্দুছ, আব্দুল আউয়াল, জাহাঙ্গীর আলম, নূর উদ্দিন, মহিম উদ্দিন, সেলিম আহমদ, রেজওয়ান আহমদসহ ব্যাচের আরও অনেক সদস্য।

অংশগ্রহণকারী বন্ধুরা বলেন, জীবনের ব্যস্ততায় সবাই বিভিন্ন পেশা ও স্থানে ছড়িয়ে থাকলেও বন্ধুত্বের বন্ধন কখনো ম্লান হয় না। এমন পুনর্মিলনী পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও আন্তরিকতার সম্পর্ককে আরও সুদৃঢ় করে। ভবিষ্যতেও নিয়মিত এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

দিনব্যাপী হাসি, গল্প, স্মৃতিচারণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মিলনমেলা এইচএসসি ১৯৯৯ ব্যাচের বন্ধুদের জন্য হয়ে ওঠে এক আবেগঘন ও স্মরণীয় আয়োজন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281