বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

পূর্ব পাগলায় আনছার উদ্দিনের মতবিনিময় সভা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে
0-4064x3048-0-0-{}-0-12#bokehtype:0#;ts:41094184986000;appts:1786541609617;qlty:1;;illum:7 scene:0 humanIn:0;

শহীদুল ইসলাম রেদুয়ান : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী গ্রামে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন যুবদলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আনছার উদ্দিন।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় দামোধরতপীস্থ নিরঞ্জন সূত্রধরের বাড়িতে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কেতকী রঞ্জন দাস ও সঞ্চালনা করেন শান্তিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রনঞ্জিত সূত্রধর।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য আনছার উদ্দিন বলেন, বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে দেশেকে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পথে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছেন। ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়নে তাঁর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

তিনি আরো বলেন, বিগত ১৭ বছরে দেশের ওপর বিপুল ঋণের বোঝা রেখে যাওয়া হয়েছে। বর্তমান সময়ে শান্তিগঞ্জ-জগন্নাথপুরের মানুষের প্রত্যাশা পূরণে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কয়ছর আহমদের মাধ্যমে এলাকার অবহেলিত সমস্যা দূর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ফারুক আহমদ, বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম, দামোধরতপী মন্দিরের সভাপতি ময়না সূত্রধর, সাধারণ সম্পাদক নিবারণ সূত্রধর, কোষাধ্যক্ষ নিরঞ্জন সূত্রধর এবং শান্তিগঞ্জ উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক শৈলন সূত্রধর।

এ ছাড়া উপজেলা যুবদল নেতা সিজিল আহমদ রনি, মিজানুর রহমান, পূর্ব পাগলা ইউনিয়ন যুবদল নেতা কবির আহমদ, ইউনিয়ন বিএনপি নেতা আকবর আলী, মোফাজ্জল আলী, নুরুল হক, আবুল মিয়া, আনর আলী, তাজিম উদ্দিন, ইউনিয়ন যুবদল নেতা লোকমান আহমদ, জামিল হক, মামুন আহমেদ, সাজন উদ্দীন, কাবিন্ড সূত্রধর, রিপন সূত্রধর, সুমন সূত্রধর, নান্টু সূত্রধর, আলেকমান, রিয়াদ আহমদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281