

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক জহিরুল ইসলাম লেবু ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছেন।
রোববার দিনব্যাপী তিনি ওয়ার্ডের বিভিন্ন গ্রাম, হাট-বাজার, রাস্তাঘাট এবং শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা তাকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত প্রত্যাশার কথা তুলে ধরেন।
গণসংযোগকালে জহিরুল ইসলাম লেবু বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। এজন্য তিনি ইউনিয়নবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার মুরব্বিয়ান, যুবসমাজ এবং বিপুলসংখ্যক সাধারণ ভোটার গণসংযোগে অংশ নেন। পুরো কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় বলে উপস্থিতরা জানান।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

