সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে প্রাইভেটকারে ৪০ কেজি গাঁজা উদ্ধার

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম রেদুয়ান : সুনামগঞ্জের শান্তিগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক পরিবহনের অভিযোগে জাবেদ আহমদ (৩০) নামে একজনকে আটক করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জের সদরপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

অভিযানে আটক জাবেদ আহমদের দেওয়া তথ্যের ভিত্তিতে গুলজার মিয়া (৪০) ও মো. সিরাজ মিয়া (৬৬) নামে আরও দুজনকে আসামি করে মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলার এসআই সজিব বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281