

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের নতুন গুদিগাঁও গ্রামে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘মিহা ফাউন্ডেশন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক ও তরুণদের উপস্থিতিতে সংগঠনটির কার্যক্রমের সূচনা হয়।
নতুন গুদিগাঁও গ্রামের সরদার আব্দুর রশিদের সভাপতিত্বে এবং আব্দুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সৈয়দা তানজিনা মুন্না, মিহা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. আরিফ মিয়া, তরুণ সমাজসেবক আবুল হায়াত, মাওলানা সালামতউল্লাহ, মো. হুমায়ুন কবির, আমজাদ হোসেন, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ আহমেদ, জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আলমাছ উদ্দিন শিপু, মো. ইসমাইল হোসেন রাজু, বাহাউদ্দীন খন্দকার, ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি মো. শাহ আলম ও বিশিষ্ট সমাজসেবক মো. সুলতান আহমেদসহ অন্যরা।
অনুষ্ঠানের শুরুতে সৈয়দা তানজিনা মুন্না মিহা ফাউন্ডেশনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, মানুষের কল্যাণে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনটির অন্যতম লক্ষ্য।
আয়োজকরা জানান, মিহা ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা লন্ডনপ্রবাসী মো. হাবিবুর রহমান। তিনি ২০২২ সালে ইংল্যান্ডে পাড়ি জমান। কর্মব্যস্ততার মধ্যেও দেশের মানুষের প্রতি ভালোবাসা ও সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি ফাউন্ডেশন প্রতিষ্ঠার উদ্যোগ নেন। ভবিষ্যতে সংগঠনটি শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে বলে জানান সংশ্লিষ্টরা।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

