সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

সিলেটে মোটর চালক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম রেদুয়ান : বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর কমিটির উদ্যোগে মোটরসাইকেল শুভযাত্রা, কেক কাটা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিকেলে মহানগর বিএনপির দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য মোটরসাইকেল শুভযাত্রা বের করা হয়। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আশরাফের সহযোগিতায় এবং মহানগর মোটর চালক দলের সদস্য সচিব আরমান তালুকদারের পরিচালনায় আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হন। সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা এবং পথসভার আয়োজন করা হয়।

পথসভায় সভাপতিত্ব করেন মহানগর মোটর চালক দলের সদস্য সচিব আরমান তালুকদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাজু। এ সময় সংগঠনের সহসভাপতি শাহেদসহ মহানগর ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম রাজু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কার কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অন্যান্য বক্তারাও সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, পেশাজীবী চালকদের অধিকার রক্ষা এবং জাতীয়তাবাদী শক্তিকে সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281