

শহীদুল ইসলাম রেদুয়ান : বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন গোবিন্দনগর ফজলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক মুফতি মঈনুল হক মমিন।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর স্বাক্ষরিত অনুমোদনপত্রে গত শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত জেলা কাউন্সিলে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এ ছাড়া তিনি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের ছাতক উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন।
নব নির্বাচিত সহ-সভাপতি মুফতি মঈনুল হক মমিন বলেন, শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার, পেশাগত মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সংগঠনের নীতি-আদর্শ অনুসরণ করে আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। পাশাপাশি জেলা শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সকলের সহযোগিতা কামনা করেন।
সংগঠনের নেতারা আশা প্রকাশ করে বলেন, মুফতি মঈনুল হক মমিনের অভিজ্ঞতা ও নেতৃত্বে সুনামগঞ্জ জেলা শাখার কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের অধিকার আদায়ে সংগঠন আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

