শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

২৩ বছরের সেবায় মোয়াজ্জিনকে রাজকীয় বিদায়

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: দীর্ঘ ২৩ বছর নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে উত্তর জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদে মোয়াজ্জিনের দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ গোলাম কবিরকে সংবর্ধনা দিয়েছে স্থানীয় যুবসমাজ।

শুক্রবার জুমার নামাজ শেষে জগন্নাথপুর পৌরশহরের উত্তর জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে নিজ বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। এ সময় শতাধিক মুসল্লি ও স্থানীয় যুবক অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির মোতাওয়াল্লি আকামত আলী, সদস্য ফারুক আহমদ, আনর মিয়া, মইন উদ্দিন ও আজিজুল মিয়া। সঞ্চালনা করেন সাংবাদিক আলী হোসেন খান।

যুবসমাজের পক্ষ থেকে গোলাম কবিরের হাতে নগদ অর্থ, সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, দীর্ঘ ২৩ বছরের সেবায় তাঁর নিষ্ঠা ও দায়িত্বশীলতা এলাকাবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুসল্লি ও যুবসমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281