1. admin@haworbarta.com : admin :
গোবিন্দনগর মাদরাসায় আলিম পরীক্ষার্থীদের দোয়া মাহফিল - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

গোবিন্দনগর মাদরাসায় আলিম পরীক্ষার্থীদের দোয়া মাহফিল

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম রেদুয়ান : পশ্চিম সিলেটের ঐতিহ্যবাহী গোবিন্দনগর ফজলিয়া ফাজিল ডিগ্রি মাদরাসায় আলিম পরীক্ষার্থী-২০২৬ এর সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯শে জুন) মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মো. আব্দুল আজিজের সভাপতিত্বে ও আল-ফজল ছাত্র সংসদের জি.এস যায়েদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো. আব্দুস ছোবহান।

বিশেষ অতিথির বক্তব্য দেন মাওলানা বদর উদ্দিন ইসহাক আল-মাদানী, মুফতি মুয়ীনুল হক মুমিন ও আলিম পরীক্ষার্থীদের শ্রেণি শিক্ষক রাজিব আহমদ। এসময় আল-ফজল ছাত্র সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন ভি.পি. জাবের আহমদ, আলিম পরীক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন রুমন আহমদ ও বুশরা আক্তার সাদিয়া।

এছাড়া উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক মাওলানা ওয়ালি উল্লাহ, দ্বীন ইসলাম, মাওলানা কয়েস আহমদ জামিল, শাহজাহান তালুকদারসহ আল-ফজল ছাত্র সংসদের দায়িত্বশীল ফরহাদ আহমদ রাসেল, সাব্বির আহমদ, পারভেজ আহমদ সায়েম, মঞ্জুরুল আলম তালহা, রায়নুর রায়হান, মুস্তাকিম বিল্লাহ, ছাত্রী সম্পাদিকা নাদিয়া বেগম, বুশরা আক্তারসহ অন্যান্য দায়িত্বশীলরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অতপর আলিম পরীক্ষার্থীদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca