1. admin@haworbarta.com : admin :
সুনামগঞ্জ পৌর ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন - Haworbarta
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ সুনামগঞ্জ পৌর ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ➤ প্রাইম টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কেএম শহীদুল ইসলাম ➤ সিলেটে গ্লোবাল সিনিয়র সিটিজেন ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন ➤ জনতার ভালোবাসায় এগিয়ে এমরান চৌধুরী, উন্নয়নের অপেক্ষায় গোলাপগঞ্জ-বিয়ানীবাজার ➤ বৈষম্যমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে মেম্বার প্রার্থী হলেন এহিয়া আহমদ লিটন ➤ নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর, শ্রমিকেরা জানুয়ারি থেকে তা পাবেন।’ বাবুল আক্তার ➤ জগন্নাথপুরে স্কুলের জমি নিয়ে বিরোধ, কাঠগড়ায় লুৎফর গং ➤ সুবিপ্রবির শিক্ষার্থীরাই একদিন দেশের নেতৃত্ব দেবে: উপাচার্য ➤ লায়েছ ভূইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে আর্থিক অনিয়মের অভিযোগ ➤ দিরাইয়ে আগুনে পুড়ল ১৪ পরিবারের বসতঘর, ক্ষতি ৫ কোটি টাকা

সুনামগঞ্জ পৌর ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটি কর্তৃক সংগঠনের গঠনতন্ত্রের ১৩ ধারা অনুবলে ব্রজগোপাল বণিককে আহবায়ক ও রতীশ গোস্বামীকে সদস্য সচিব করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ পৌর শাখার ১১ সদস্য বিশিষ্ঠ নতুন এ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার বিকেলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক কলি তালুকদার আরতি ও সদস্য সচিব বিমল বণিক কর্তৃক স্বাক্ষরিত প্যাডে এই ১১ সদস্য পৌর কমিটির অনুমোদন প্রদান করা হয়।

সুনামগঞ্জ পৌর কমিটির অন্যান্য সদস্যবৃন্দরা হচ্ছেন শামীম তালুকদার ভানু,স্বপন দাস,শ্যামল কান্তি রায়,নিতাই চন্দ,চমক সেন,সুষেন পাল,টিটু দে,লিপন বৈদ্য ও রুবেল পাল প্রমুখ।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সচিব বিমল বণিক গণমাধ্যমকে জানান,সুনামগঞ্জ পৌর শাখার ১১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি অধঃস্তন ওয়ার্ড কমিটি  গঠন সম্পন্ন করে গঠনতন্ত্র অনুযায়ী আগামী(তিন মাসের) ৯০ দিনের মধ্যে পৌর শাখা কমিটির সম্মেলন আয়োজনের মাধ্যমে গনতন্ত্রের ১১(ছ) অনুযায়ী ৭১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নির্দেশনাবলী প্রদান করা হয়েছে। পাশাপাশি সাংগঠনিক সিদ্ধান্তবলী যথাযথভাবে বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ##

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
০৪.১১.২০২৬

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca