1. admin@haworbarta.com : admin :
সুনামগঞ্জে দু'পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ১০ - Haworbarta
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বিশ্বম্ভরপুরে কেমিস্ট-ড্রাগিস্ট সমিতির মানববন্ধন ➤ দিরাইয়ে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ➤ সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ১০ ➤ দৈনিক দেশ রূপান্তরের সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সেলিম আহমদ ➤ শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে শান্তিগঞ্জে পিএফজির সভা ➤ কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রুপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচী পালিত ➤ গোলাপগঞ্জে বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার প্রধান আসামি ➤ বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলন, মেঘনা নীট কম্পোজিটে ছুটি ঘোষণা ➤ চেয়ারম্যান নয়, সেবক হয়ে বোগলাবাজারবাসীর পাশে থাকতে চান আবুল হোসেন ➤ সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখের মালামাল আটক

সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ১০

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে রবজুল হক মোড়ল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহত ব্যাক্তি দূর্গাপুর গ্রামের মৃত টেম্বই মিয়া মোড়লের ছেলে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে দিরাই উপজেলার ছাদিরপুর বাসস্টেশন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রবজুল হক মোড়ল মিয়া শান্তিগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের জমির হোসেনের লোকজনের সঙ্গে একই গ্রামের মোড়ল গোষ্ঠীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার রাতে দিরাই উপজেলার ছাদিরপুর বাসস্টেশন এলাকায় দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে রবজুল হক মোড়ল মিয়া গুরুতর আহত হন। পরে তাঁকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়। সংঘর্ষে উভয়পক্ষের আরও অন্তত ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার প্রশান্ত দাস তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষে আহত রবজুল হক মোড়ল মিয়াকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা তাঁকে মৃত অবস্থায় পান। সংঘর্ষে আহত অন্য কোনো ব্যক্তি এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিতে আসেননি বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca