1. admin@haworbarta.com : admin :
দিরাইয়ে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ - Haworbarta
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বিশ্বম্ভরপুরে কেমিস্ট-ড্রাগিস্ট সমিতির মানববন্ধন ➤ দিরাইয়ে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ➤ সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ১০ ➤ দৈনিক দেশ রূপান্তরের সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সেলিম আহমদ ➤ শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে শান্তিগঞ্জে পিএফজির সভা ➤ কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রুপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচী পালিত ➤ গোলাপগঞ্জে বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার প্রধান আসামি ➤ বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলন, মেঘনা নীট কম্পোজিটে ছুটি ঘোষণা ➤ চেয়ারম্যান নয়, সেবক হয়ে বোগলাবাজারবাসীর পাশে থাকতে চান আবুল হোসেন ➤ সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখের মালামাল আটক

দিরাইয়ে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পান্ডব মজুমদার (৬৪) নামে এক ব্যক্তির অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে, জুয়েল মজুমদার (৩২) দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জমির সীমানা নিয়ে সনত মজুমদার ও সুশীল দাসের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার (১৮ নভেম্বর) সনত মজুমদারের বাড়িতে কেউ না থাকার সুযোগে সুশীল দাস ও তাঁর লোকজন সনত মজুমদারের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার জেরে পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষে এক পক্ষের আহতরা হলেন পান্ডব মজুমদার (৬৪), জুয়েল মজুমদার (৩২), রাজীব মজুমদার (৩০), হিমেল মজুমদার (২২), প্রভাষিণী মজুমদার (৫৫), নিরাশা মজুমদার (৪০) ও বাসনা মজুমদার (৪০)।

অন্য পক্ষের আহতরা হলেন সুকুমার দাস (২৯) ও সুশীল দাস (৫৫)। এ ছাড়া সংঘর্ষ থামাতে গিয়ে প্রণব মজুমদারও আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে পান্ডব মজুমদারের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে সিলেটে পাঠানো হয়েছে। জুয়েল মজুমদার দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca