

সোহেল আহমদ সাজু, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন ওষুধ ব্যবসায়ীরা।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলা সদর পয়েন্টে বিশ্বম্ভরপুর উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ওষুধ ব্যবসায়ী ও ফার্মেসি সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত ওষুধ ব্যবসায়ী ও ফার্মাসিস্টদের স্বার্থের পরিপন্থী। এ সিদ্ধান্ত প্রত্যাহার করে কোর্স পরিচালনায় সমিতির সম্পৃক্ততা বহাল রাখার দাবি জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, দেশের ওষুধ ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং পেশাগত দক্ষতা উন্নয়নে সমিতির ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য দেন বিশ্বম্ভরপুর উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি পীযূষ দেবনাথ, সাধারণ সম্পাদক সৈয়দ আহমদ, আঁচল ফার্মেসির স্বত্বাধিকারী এবাদুর রহমান, জনপ্রিয় ফার্মেসির স্বত্বাধিকারী আব্দুল মান্নান, সিটি ফার্মেসির স্বত্বাধিকারী নেহার দেবনাথ, মোল্লা মেডিকেল হলের স্বত্বাধিকারী জহিরুল ইসলাম ও আনিকা ফার্মেসির স্বত্বাধিকারী আব্দুল আজিজ প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

