

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে মসজিদের এক মুয়াজ্জিনের চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গত ২৩ নভেম্বর সিলেট এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনটি উদ্ধার করেন সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা মোশাররফ হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর ভোরে উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের তালুকদার বাড়ি জামে মসজিদে ফজরের নামাজ চলাকালে চুরির ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা মসজিদের মুয়াজ্জিনের কক্ষের দরজার শিক ভেঙে ভেতরে প্রবেশ করে দুটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।
নামাজ শেষে কক্ষে ফিরে দরজা ভাঙা অবস্থায় দেখতে পান মুয়াজ্জিন। পরে তিনি তাঁর দুটি মোবাইল ফোন চুরির বিষয়টি নিশ্চিত হন। ঘটনার পরদিন নিজের ফেসবুক আইডিতে আবেগঘন স্ট্যাটাস দিয়ে তিনি লেখেন, ‘আল্লাহ, অসহায়ের দুটি মোবাইল চুরি হয়ে গেল, তোমার কাছে বিচার দিয়ে রাখলাম।
এ ঘটনায় পরদিনই শান্তিগঞ্জ থানায় অনলাইনে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ভুক্তভোগী। তবে দীর্ঘদিনেও মোবাইল ফোন উদ্ধার না হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

