রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নাসিরনগরে অত্যাচারে অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিল মাজগন্নাথপুরে নৌকাডুবিতে নিখোঁজ চারজনেরই মরদেহ উদ্ধারজামালগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালনের প্রস্তুতিমূলক সভা দুই কিডনিতে পাথর, বাঁচতে সহায়তা চান লোকমানমুসলিমনগর বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ, এডহক কমিটি পরিচিতি সভাজুলাই আন্দোলনের ৭ শহিদ পরিবারকে দেখতে গোলাপগঞ্জে আসছে এনসিপিহিজলায় ইয়াবাসহ কারবারি আটক, কোস্ট গার্ডের অভিযানহিজলা-মুলাদী সড়ক বেহাল দশা, জনদুর্ভোগে অতিষ্ঠ মানুষনাসিরনগরে ৭ বয়সের শিশুকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত পলাতকশান্তিগঞ্জে মসজিদের ভাতা-অনুদানের দাবিতে স্মারকলিপি ও সভা

আবারও বাড়লো তেলের দাম

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৯ মে, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার কারণে দামের এশিয়ার বাজারে আরও বেড়েছে তেলের দাম।

শুক্রবার (৮ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের ‘উসকানিহীন’ হামলা প্রতিহত করা হয়েছে। এসব হামলার মধ্যে ছিল ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌযানের ব্যবহার। মার্কিন নৌজাহাজগুলো উপসাগর ছেড়ে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় আত্মরক্ষার্থে পাল্টা হামলাও চালানো হয়েছে।

সকালবেলার লেনদেনে বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ১০১ দশমিক ৬০ ডলারে পৌঁছেছে। যদিও সেশনের শুরুতে দাম ২ শতাংশেরও বেশি বেড়েছিল। যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া অপরিশোধিত তেলের দামও ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৯৫ দশমিক ৮৭ ডলারে দাঁড়িয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে। শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ দিতে গত ২১ এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন তিনি।

হামলার পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরানের সঙ্গে আলোচনা এখনো চলছে এবং ওয়াশিংটনের দাবি আগের মতোই রয়েছে। তেহরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। তবে তাদের বুঝতে হবে, যদি চুক্তি না হয়, তাহলে তাদের অনেক ভোগান্তির মুখে পড়তে হবে। আমার বিশ্বাস, তারা এই চুক্তি আমার চেয়েও বেশি চায়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281