শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

দুই কিডনিতে পাথর, বাঁচতে সহায়তা চান লোকমান

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গী গ্রামের বাসিন্দা লোকমান আলী (২২) দুই কিডনিতে পাথরজনিত জটিল রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তিনি কর্মক্ষমতা হারিয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী জরুরি অস্ত্রোপচার ও চিকিৎসার জন্য প্রায় আড়াই লাখ টাকা প্রয়োজন হলেও অর্থাভাবে তা সম্ভব হচ্ছে না।

লোকমান আলী আনফর আলীর ছেলে এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। অসুস্থ হয়ে পড়ায় পরিবারের আয়-রোজগার প্রায় বন্ধ হয়ে গেছে। এতে চিকিৎসা ব্যয়ের পাশাপাশি সংসার চালানোও কঠিন হয়ে পড়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, সিলেটের ইবনে সিনা হাসপাতাল ও এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর দ্রুত অস্ত্রোপচার ও চিকিৎসার পরামর্শ দিয়েছেন। কিন্তু প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে না পেরে চিকিৎসা অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

লোকমান আলী বলেন, “আমি সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে চাই। চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে পারছি না। সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা পেলে হয়তো নতুন করে বাঁচার সুযোগ পাব।”

এ অবস্থায় দেশ-বিদেশে অবস্থানরত হৃদয়বান ও সামর্থ্যবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও দাতব্য সংগঠনকে মানবিক সহায়তার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবারের সদস্যরা।

সহযোগিতার জন্য যোগাযোগ: মোবাইল (বিকাশ পার্সোনাল): ০১৭৪১-১৮৮৭৮৩ হিসাবের নাম: লোকমান আলী (রোগী)

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281