বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জুলাই আন্দোলনের ৭ শহিদ পরিবারকে দেখতে গোলাপগঞ্জে আসছে এনসিপিহিজলায় ইয়াবাসহ কারবারি আটক, কোস্ট গার্ডের অভিযানহিজলা-মুলাদী সড়ক বেহাল দশা, জনদুর্ভোগে অতিষ্ঠ মানুষনাসিরনগরে ৭ বয়সের শিশুকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত পলাতকশান্তিগঞ্জে মসজিদের ভাতা-অনুদানের দাবিতে স্মারকলিপি ও সভাগোয়াইনঘাটে গ্রাম পুলিশ কর্মচারীদের মহাসমাবেশ অনুষ্ঠিতজামালগঞ্জে মাদক বিরোধী আলোচনা সভাদুর্গম ও সীমান্তবর্তী এলাকায় আলোর দ্যুতি ছড়াচ্ছে গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজচিতলমারী থানা প্রেসক্লাব নতুন নেতৃত্বেশান্তিগঞ্জে কবরস্থানে ঝুলছিল আলাউদ্দিনের মরদেহ উদ্ধার

জুলাই আন্দোলনের ৭ শহিদ পরিবারকে দেখতে গোলাপগঞ্জে আসছে এনসিপি

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

গোলাপগঞ্জ(সিলেট)প্রতিনিধি: জুলাই আন্দোলনে গোলাপগঞ্জের ৭ শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করতে আগামীকাল গোলাপগঞ্জে আসছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সফরে অংশ নেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ দলের শীর্ষ নেতারা।

সফরকালে তারা জুলাই আন্দোলনে শহিদ হওয়া ৭ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন, তাদের খোঁজখবর নেবেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গোলাপগঞ্জ উপজেলা শাখার সূত্রে জানা গেছে, শহিদদের আত্মত্যাগকে স্মরণ করা এবং তাদের পরিবারের পাশে থাকার বার্তা পৌঁছে দিতেই এ সফরের আয়োজন করা হয়েছে। এ সময় স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গেও মতবিনিময়ের কর্মসূচি থাকতে পারে।

কেন্দ্রীয় নেতাদের এ সফরকে ঘিরে গোলাপগঞ্জে এনসিপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281