

তৌহিদ চৌধুরী প্রদীপ : সুনামগঞ্জের জামালগঞ্জে আগামী ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (৩০ জুলাই) বেলা ১১ টায় জামালগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাব্বির সারোয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো: বন্দে আলী, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজল চন্দ্র, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো: শফিকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ্ মো শাহজাহান, উপজেলা জামায়াতের আমীর হাবিবুর রহমান, ভীমখালী ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার,
শহীদ সোহাগ মিয়ার ভাই বিল্লাল মিয়া, আহত বিফলা বেগম, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, সংবাদকর্মী শাহীন আলম, হাসান আল মাহমুদ, মঞ্জুরুল হক আফিন্দী, আবু সুফিয়ান, মো: ওবায়দুল্লাহ্, সাইদুল মোরসালিন, দ্বীন ইসলাম স্বপন, মাও: আলতাফুর রহমান, আরিফ বাদশা, ওলীউর রহমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযুষ কান্তি মজুমদার, সাচনাবাজার ইউপি চেয়ারম্যান মো মাসুক মিয়া, উপ সহকারী প্রকৌশলী রামকুমার সাহা, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।
সভায় জানানো হয়, আগামী ৫ আগস্ট উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হবে। দিবসটি উপলক্ষে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে উপজেলার মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
সভায় দিবসটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকল দপ্তর, জনপ্রতিনিধি এবং অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

