1. admin@haworbarta.com : admin :
হিজলা-মুলাদী সড়ক বেহাল দশা, জনদুর্ভোগে অতিষ্ঠ মানুষ - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

হিজলা-মুলাদী সড়ক বেহাল দশা, জনদুর্ভোগে অতিষ্ঠ মানুষ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

হিজলা (বরিশাল) প্রতিনিধি: বরিশালের হিজলা-মুলাদী সংযোগ সেতুর পূর্ব পাশের প্রধান সড়কের বেহাল অবস্থা জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করেছে। সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে জমে থাকা কাদা ও পানিতে যান চলাচল প্রায় অচল হয়ে পড়ছে। বড় বড় গর্তের কারণে ভ্যান, রিকশা এবং জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স চলাচলেও মারাত্মক বিঘ্ন ঘটছে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শত শত শিক্ষার্থী ও সাধারণ পথচারী। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে তাদের এই সড়ক ব্যবহার করতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরেজমিনে সড়কটি পরিদর্শন করলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সংস্কারকাজ শুরু হয়নি।

দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই সড়কের এমন নাজুক অবস্থার কারণে জনমনে ক্ষোভ বাড়ছে। এলাকাবাসীর দাবি, দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া না হলে জনদুর্ভোগ আরও বাড়বে। তারা অবিলম্বে প্রয়োজনীয় সংস্কারকাজ শুরুর পাশাপাশি স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। দাবি উপেক্ষিত হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca