1. admin@haworbarta.com : admin :
শান্তিগঞ্জে আগুনে পুড়ল তিন পরিবারের বসতঘর - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

শান্তিগঞ্জে আগুনে পুড়ল তিন পরিবারের বসতঘর

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম রেদুয়ান: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের দেবগ্রামে বিদ্যুতের তার থেকে আগুন লেগে তিনটি পরিবারের বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় ঘরে থাকা আসবাবপত্র, ধান-চাল, কম্পিউটার, ল্যাপটপ ও দোকানের মালামালসহ বিভিন্ন সামগ্রী পুড়ে ছাই হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার দুপুরে দেবগ্রাম এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের সুকেশ দেব, বাবুল দেব ও কৃষ্ণ দেবের বসতঘর পাশাপাশি। প্রথমে সুকেশ দেবের ঘরে বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের দুটি পরিবারের ঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর কাজে অংশ নেন। পরে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় প্রায় দুই থেকে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই তিন পরিবারের বসতঘর ও ঘরে থাকা অধিকাংশ মালামাল পুড়ে যায়।

শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. ফজল মিয়া অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনে বসতঘরে থাকা কম্পিউটার, ল্যাপটপ, দোকানের মালামাল, ধান-চালসহ বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca