1. admin@haworbarta.com : admin :
জগন্নাথপুরে আলহাজ্ব আব্দুল মতিন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ১ম প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত - Haworbarta
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ সুনামগঞ্জে ১৫২ জন শিক্ষার্থীর অংশগ্রহনে আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত ➤ ছাতকে যুব ও সমাজ কল্যাণ সংস্থা ইসলামপুরের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৪০ শিক্ষার্থী ➤ জগন্নাথপুরে আলহাজ্ব আব্দুল মতিন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ১ম প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ➤ নাসিরনগরে লেপের দোকান পুড়ে ছাই  ➤ ছাতকে দুই সড়ক প্রকল্পে ঝুঁকিতে জনজীবন দুর্ঘটনার শঙ্কা,তদারকী নিয়ে প্রশ্ন ➤ বাংলাদেশ ফিমেইল একাডেমি সুনামগঞ্জের দিরাইয়ে পরিদর্শনে আসেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ ➤ সুনামগঞ্জের সীমান্তবর্তী ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ ➤ সুনামগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ২৮ বিজিবির কঠোর নিরাপত্তা ব্যবস্থা ➤ ছাতকে সাংবাদিক তাজিদুলের নানার দাফন সম্পন্ন, শোক ➤ চেলা নদীতে সীমানা নির্ধারণ, ৭ মাস পর বারকি শ্রমিকদের ঈদ আনন্দ

জগন্নাথপুরে আলহাজ্ব আব্দুল মতিন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ১ম প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

ফটোকার্ড

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে আলহাজ্ব আব্দুল মতিন ওয়েলফেয়ার ট্রাস্ট (নাদামপুর)-এর উদ্যোগে ১ম প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় কলকলিয়া ইউনিয়নের শাহপরান মডেল হাইস্কুলে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে কলকলিয়া পূর্ব অঞ্চল ৭,৮,ও ৯ নং ওয়ার্ড (সাবেক  ৩নং ব্লক)-এর ১২টি প্রাথমিক বিদ্যালয়ের ৩৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. মোস্তফা আহসান হাবিব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ সাদিক আলম, শাহপরান মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক ও বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক মো. জামাল উদ্দিন, গণেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বৃত্তি পরীক্ষার প্রধান পরীক্ষক নোমান আহমদ সাদি, খাশিলা (খ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাথী রানী তালুকদার, সনুয়াখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাদিক আহমদ, মোশাররফ আলী প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষিকা ফাহিমা বেগম এবং অভিভাবক দিলোয়ার হোসেন বেলাল ও স্বচ্ছ দেব।

আলহাজ্ব আব্দুল মতিন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি বাবরুল ইসলাম বাবলুর তত্ত্বাবধানে এবং কামরুল হাসানের সার্বিক সহযোগিতায় ৩য় শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়ালেখায় উৎসাহ প্রদান এবং শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এছাড়া ও উপস্থিত ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকেয়া বেগম,বিশ্বজিৎ দাশ,বাচ্চু কুমার গোপ, সৈয়দা জাহেদা বেগম,ইকবাল হোসেন প্রমূখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca