1. admin@haworbarta.com : admin :
দৈনিক হাওড় বার্তায় আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন জহিরুল হক বশির - Haworbarta
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ ছাতকে বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন পাঁচ শতাধিক রোগী ➤ দৈনিক হাওড় বার্তায় আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন জহিরুল হক বশির ➤ সুনামগঞ্জে ১৫২ জন শিক্ষার্থীর অংশগ্রহনে আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত ➤ ছাতকে যুব ও সমাজ কল্যাণ সংস্থা ইসলামপুরের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৪০ শিক্ষার্থী ➤ জগন্নাথপুরে আলহাজ্ব আব্দুল মতিন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ১ম প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ➤ নাসিরনগরে লেপের দোকান পুড়ে ছাই  ➤ ছাতকে দুই সড়ক প্রকল্পে ঝুঁকিতে জনজীবন দুর্ঘটনার শঙ্কা,তদারকী নিয়ে প্রশ্ন ➤ বাংলাদেশ ফিমেইল একাডেমি সুনামগঞ্জের দিরাইয়ে পরিদর্শনে আসেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ ➤ সুনামগঞ্জের সীমান্তবর্তী ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ ➤ সুনামগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ২৮ বিজিবির কঠোর নিরাপত্তা ব্যবস্থা

দৈনিক হাওড় বার্তায় আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন জহিরুল হক বশির

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

ফটোকার্ড

নিজস্ব প্রতিবেদক: দৈনিক হাওড় বার্তার আন্তর্জাতিক সম্পাদক ও নিউইয়র্ক ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জহিরুল হক বশির। পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাউছার উদ্দিন সুমন এবং নির্বাহী সম্পাদক আনিসুর রহমান পলাশের স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করে তিনি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, সাফল্য, বাংলাদেশের সঙ্গে প্রবাসীদের যোগাযোগ এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলি নিয়ে সংবাদ পরিবেশন করবেন।

দৈনিক হাওড় বার্তার আন্তর্জাতিক সংবাদ কার্যক্রম সম্প্রসারণ এবং যুক্তরাষ্ট্রে সংবাদ সংগ্রহ আরও গতিশীল করার লক্ষ্যে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

পত্রিকা কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, মোঃ জহিরুল হক বশির সততা, নিষ্ঠা, বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্বের সঙ্গে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন। তাঁর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের জীবনযাপন, অর্জন ও বিভিন্ন সমস্যা দেশ-বিদেশের পাঠকদের কাছে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরা সম্ভব হবে।

এদিকে নতুন দায়িত্ব পাওয়ায় দৈনিক হাওড় বার্তা পরিবারের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক কাউছার উদ্দিন সুমন জানান, দৈনিক হাওড় বার্তার সংবাদ কার্যক্রম আন্তর্জাতিক পর্যায়ে সম্প্রসারণ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এ নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca