1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে নিখোঁজের ৮ দিন পর নাজির বাজার থেকে উদ্ধার - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ সুনামগঞ্জে খেলাফত মজলিসের দিনব্যাপী তরবিয়তি মজলিস অনুষ্ঠিত  ➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী

বিশ্বনাথে নিখোঁজের ৮ দিন পর নাজির বাজার থেকে উদ্ধার

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ৭১ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে নিখোঁজের ৮ দিন পর নাজির বাজার থেকে ব্যবসায়ীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে থানা পুলিশ।

তার নাম জয়দ্বীপ সরকার (৩৮)। গত শুক্রবার ২৯ জানুয়ারি রাত ৩টায় ওসমানীনগর থানার নাজির বাজারে স্বাভাবিক ভাবে বসা অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে।

এর আগে গেল ২২ জানুয়ারি সিলেট শহর থেকে নিখোঁজ হন তিনি।

এর পর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিলনা। পরে এ ঘটনায় তার ভাই আপন সরকার বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জয়দ্বীপ উপজেলার দেওকলস ইউনিয়নের মিরপুর (সরদারপাড়া) গ্রামের মৃত পুতুল সরকারের ছেলে। দীর্ঘদিন ধরে উপজেলা সদরে ‘বিজয় কম্পিউটার’র নামে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছিলেন তিনি।

জিডিতে বলা হয়, গত শনিবার দুপুরে ব্যবসায়িক কাজে সিলেট শহরে যান জয়দ্বীপ। ওইদিন রাতে ব্যবসা প্রতিষ্ঠান কিংবা বাড়িতেও ফিরেননি তিনি। এরপর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে একে একে চার দিন পেরিয়ে গেলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি আর।

উদ্ধারের পর জয়দ্বীপ পুলিশকে জানান, নিখোঁজের দিন তিনি ব্যবসায়িক কাজে সিলেট গেলে কদমতলী থেকে তাকে কে বা কারা অপহরণ করে নিয়ে যায়।

এরপর এ কয়দিন চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে রাখে। পরে স্বাভাবিক ভাবেই শুক্রবার মধ্যরাতে তাকে নাজির বাজারে ছেড়ে যায়!

স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, ৮ দিন পর তাকে অক্ষত অবস্থায় পার্শ্ববর্তী এলাকায় স্বাভাবিক পাওয়া নিয়ে জনমনে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। এটি অপহরণ না সেচ্ছায় আত্মগোপন এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, জয়দ্বীপকে অক্ষত উদ্ধার করা হয়েছে।
বিষয়টি অপহরণ না অন্যকিছু? তা খতিয়ে দেখছি বলে তিনি সাংবাদিকদের জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca