1. admin@haworbarta.com : admin :
দৌলতপুরে আওয়ামী রাজনিতিতে চৌধুরী পরিবার অবদান, ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়ার প্রত্যয় - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ সুনামগঞ্জে খেলাফত মজলিসের দিনব্যাপী তরবিয়তি মজলিস অনুষ্ঠিত  ➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী

দৌলতপুরে আওয়ামী রাজনিতিতে চৌধুরী পরিবার অবদান, ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়ার প্রত্যয়

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ৫৯ বার পড়া হয়েছে

কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।

কুুুষ্টিয়া দৌলতপুরের আওয়ামী রাজনীতিতে চৌধুরী পরিবারের অবদান অনস্বীকার্য। দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের রাজনীতিকে সুসংগঠিত করণে সাবেক সাংসদ আলহাজ্ব রেজাউল হক চৌধুরীর যেমন উল্লেখযোগ্য অবদান রয়েছে। ঠিক তেমনি অবদান রয়েছে তার ছোট ভাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরির। টোকেন চৌধুরী একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। আওয়ালীগের দুর্দিনেও তিনি যেভাবে কাজ করে গেছেন, বর্তমানেও আওয়ামী লীগকে সুসংগঠিত করতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
রেজাউল হক চৌধুরীর আরেক ভাই হোগলবাড়ীয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সেলিম চৌধুরী। যিনি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে পরপর দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং তিনি নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করায় স্বর্ণপদক প্রাপ্ত হয়েছেন।
সম্প্রতিক সময় দৌলতপুর উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের কল্যাণপুরি দরবার শরীফের হত্যা মামলার আসামি পলাতক পীর তাছেরের পক্ষ নিয়ে বিএনপি-জামাতের এজেন্ডা বাস্তবায়নে দৌলতপুর আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে একটি মহল।
সেই ধারাবাহিকতায় হোগলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত স্বর্ণপাদক প্রাপ্ত চেয়ারম্যান সেলিম চৌধুরী, দৌলতপুর উপজেলা আওয়ামী যুবলীগের বিপ্লবী সভাপতি বুুুলবুল আহমেদ টোকেন চৌধুরী, জেলা পরিষদের সদস্য আসাদুুজ্জান চৌধুরী লোটন সহ চৌধুরি পরিবারের বিরুদ্ধে নানাবিধ অপপ্রচার চালানো হচ্ছে।
এ বিষয়ে বুলবুুল আহমেদ টোকেন চৌধুরী বলেন, দীর্ঘ দিন ধরে দৌলতপুর উপজেলার সাধারণ জনগণের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ আসছে চৌধুরী পরিবার। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ও আওয়ামীলীগ সভাপতি ও জননেত্রী শেখ হাসিনার হাতকে আরোও শক্তিশালী করতে আমি ও আমার পরিবার কাজ করে যাচ্ছে । তিনি আরো বলেন,দৌলতপুরে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে জামাত-বিএনপি’র এজেন্ডা বাস্তবায়ন কারী কিছু কুচক্রী মহল। তাদের মূল উদ্দেশ্য মিথ্যা প্রচারের মাধ্যমে চৌধুরী পরিবারকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করে দৌলতপুরে আওয়ামী লীগের রাজনীতিকে দুর্বল করা ।
এ বিষয়ে দৌলতপুর আওয়ামী যুবলীগের নেতারা বলেন, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের হাজারও নেতা কর্মির প্রাণের স্পন্দন চৌধুরী পরিবার। সেই পরিবারকে হেয় প্রতিপন্ন করতে উঠে-পড়ে লেগেছে জামাত-বিএনপি’র এজেন্ডা বাস্তবায়ন কারী একটি কুচক্রি মহল।
তারা আরো বলেন, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ, কৃষকলীগ, যুুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগকে সুসংগঠিত করতে চৌধুরী পরিবার ভূমিকা অনস্বীকার্য। তাই ষড়যন্ত্রকারীদের সতর্ক করে তারা বলেন, কোন ষড়যন্ত্র করেই দৌলতপুর আওয়ামী লীগকে দমানো যাবে না।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca